Friday, June 12, 2026

রাজ্যে ফের বিনিয়োগ করবে TATA! বাজেটেই শিল্প নিয়ে নতুন ঘোষণার সম্ভাবনা 

Date:

Share post:

রাজ্যের শিল্পক্ষেত্রে উন্নয়নের জোয়ার আসবে, বাংলায় শিল্পবান্ধব কর্মসংস্কৃতির পরিবেশ তৈরি হচ্ছে। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার (Biswa Bangla Convention Centre) থেকে এবার টাটা (TATA) গোষ্ঠীর বাংলায় কারখানা গড়া নিয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সিঙ্গুর-মমতা বন্দ্যোপাধ্যায় আর রতন টাটা এই তিন নাম আজ থেকে প্রায় দেড় দশক আগে বাংলার রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিল। সময় বদলেছে, সরকার পাল্টেছে। কিন্তু বাংলার শিল্পক্ষেত্রে উন্নয়নের প্রসঙ্গ উঠলেই বারবার প্রাসঙ্গিক হয়ে ওঠে টাটাদের (TATA) নাম। এবার সেই গোষ্ঠীর বাংলায় বিনিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

বাম আমলে তৎকালীন সরকারের জমি নীতির বিরোধিতা করে সিঙ্গুর আন্দোলন করেছিলেন মমতা। ২০১১ সালে বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের নেপথ্যে সিঙ্গুর কার্যত ‘অনুঘটক’ রূপে কাজ করেছিল বলে মনে করা হয়। তারপর কেটে গেছে পনেরো বছর, কিন্তু সেই জমিতে না হয়েছে শিল্প আর না তা চাষযোগ্য অবস্থায় রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যখন সভা করতে গিয়েছিলেন তখন সিঙ্গুরে বিনিয়োগের আশা করেছিলেন স্থানীয়রা। রাজ্যে এখন বিজেপি সরকার (BJP Government), তাই প্রতিশ্রুতি পূরণের পথে মুখ্যমন্ত্রী। মোদি সরকারের ১২ বছরের পূর্তি উপলক্ষে শুক্রবার নিউটাউনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শুভেন্দু বলেন, ‘আমি আগের সরকারের মতো মিথ্যা এবং ফটোসেশনে বিশ্বাসী নই।বাংলায় টাটাকে নিয়ে আসব।সিঙ্গুরে যেখানে টাটা কারখানা করতে চেয়েছিল সেখানকার মাটির প্রকৃতির পরিবর্তন হয়েছে। মিশে রয়েছে রড, সিমেন্ট। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গিয়েছে। আমি প্রস্তাবগুলো খতিয়ে দেখার জন্য শিল্পসচিবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি।’ আগামী ২২ জুন রাজ্য বাজেটে শিল্প নিয়ে অনেক নতুন সম্ভাবনার কথা প্রকাশ্যে আসবে বলেও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল সুপ্রিমোর সিঙ্গুর আন্দোলনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে কারখানার জন্য জমি দিতে অনিচ্ছুক কৃষকরা জমি ফিরে পেয়েছেন। কিন্তু তারপর সেখানকার অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। টাটা কি এখনও ওই জায়গাতে কারখানা করতে আগ্রহী হবে? মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, এখনই এই সংক্রান্ত কিছু জানানোর মতো অবস্থা নেই। তবে শিল্পমন্ত্রী অত্যন্ত দক্ষ এবং তিনি তৎপরতার সঙ্গে এই বিষয়গুলির দিকে লক্ষ্য রাখছেন। বাংলার শিল্পের উন্নয়নে যে আগামীতে জমি সংক্রান্ত কোনও সমস্যা হবে না তা এক প্রকার নিশ্চিত করেছেন শুভেন্দু। এদিন পূর্ববর্তী সরকারের বিজিবিএস (Bengal Global Business Summit) প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কর্মসূচির জন্য তৃণমূল আমলে এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে ৬৩৫ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সবটাই তদন্ত করে দেখা হবে। প্রয়োজনে মামলা করবে সরকার। যাঁরা দুর্নীতি করেছেন তাঁদের কাউকে রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।

 

Related articles

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টার ধারা! তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ

বাংলাদেশের হাদি হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে একাধিক থানায় অভিযোগ দায়ের পরে এবার ৯ মার্চ ধর্মতলার ধর্নামঞ্চে করা...