Friday, June 26, 2026

পাঞ্জাবে শিবসেনা নেতাকে প্রকাশ্যে গুলি করে খু*ন

Date:

Share post:

পাঞ্জাবের(Punjab) অমৃতসরে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন গুলি করে খুন করা হলো শিবসেনা(Shivsena) নেতা সুধীর সুরিকে(Sudhir Suri)। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায়। অভিযোগ ওই নেতাকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় এক ব্যবসায়ী। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় সুধীরের।

জানা গিয়েছে, একটি মন্দিরের পরিচালনাকে কেন্দ্র করে এ দিন সকালেই ওই শিবসেনা নেতা এবং তাঁর অনুগামীদের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা কাটাকাটি হয়৷ যে মন্দিরটির পরিচালনাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত, তার বাইরেই এ দিন বিক্ষোভ চলছিল৷ সেই বিক্ষোভ চলাকালীন গুলি চালান স্থানীয় ওই ব্যবসায়ী। পাঁচ রাউন্ড গুলির মধ্যে দুটি গুলি লাগে সুবীরের গায়ে। মৃত্যু হয় তাঁর।

ঘটনার পরই অভিযুক্ত ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। যে পিস্তল থেকে গুলি ছড়া হয়েছিল বাজেয়াপ্ত করা হয়েছে সেটিও। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...