Monday, April 13, 2026

নিশীথের কনভয় থেকেই ‘হামলা’! সিসিটিভি ফুটেজ প্রকাশ তৃণমূলের  

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে ‘হামলা’র অভিযোগ ঘিরে সরগরম কোচবিহারের রাজনীতি। বৃহস্পতিবার দিন ভর এ নিয়ে তরজা চলেছে তৃণমূল এবং বিজেপি দু’পক্ষের। সন্ধ্যায় ওই ঘটনার সিসিটিভি ফুটেজ বলে দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছে তৃণমূল। পাশাপাশি, ওই ঘটনার জন্য সরাসরি দায়ী করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকেই। ওই ঘটনা নিয়ে প্রশাসনের ঘাড়ে পাল্টা দোষ চপিয়েছেন নিশীথও।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নিশীথ প্রামাণিকের কনভয় থেকেই ঝান্ডা নিয়ে তৃণমূলের ওপর হামলা চলেছে। সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি করলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। যে সিসিটিভি ফুটেজ তৃণমূলের তরফে দেখানো হয়েছে তাতে বিজেপির ঝান্ডা নিয়ে কিছু বাইক ভাঙতে দেখা যাচ্ছে। ওই সিসিটিভি ফুটেজে বিজেপির বেশ কিছু নেতা ও নেত্রীকে দেখা গেছে, যাঁরা বাঁশ লাঠি হাতে আক্রমণ করেছেন।

এই সিসিটিভি ফুটেজ সামনে আসতেই অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। নিশীথ প্রামাণিকের কনভয়ে যাঁরা কালো পতাকা দেখতে জড়ো হয়েছিলেন, তাঁদের ওপরেই কনভয়ে থাকা নেতা নেত্রীরা বেড়িয়ে এসে হামলা চালিয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি অভিযোগ করেন, নিশীথ প্রামাণিক হঠাৎ করেই এই কর্মসূচি নিয়ে পরিকল্পিত ভাবেই এই কাজ করেছেন। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়ে এমন কাজ করার অধিকার কি নিশীথ প্রামাণিককে দিয়েছে দেশের সংবিধান? এই প্রশ্ন তুলেছেন তৃণমূলের জেলা সভাপতি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ নাগাদ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের কনভয় যাওয়ার সময় কয়েক জন কালো পতাকা দেখান সিতাইয়ের শিঙিমারি আমতলায়। পুলিশের দাবি, এই ঘটনার পর যাঁরা কালো পতাকা দেখিয়েছেন তাঁদের সঙ্গে নিশীথের কনভয়ের পিছনে থাকা মোটরবাইক আরোহী বিজেপিকর্মীদের ধস্তাধস্তি হয়। তার জেরে জয়দীপ মণ্ডল এবং প্রতাপ বর্মণ নামে দুই বিক্ষোভকারী অল্প আঘাত পান। এর অব্যবহিত পরেই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয় তৃণমূলের তরফে। যা ওই ঘটনার সময়কার বলে দাবি করেছে জোড়াফুল শিবির।

কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, নিশীথের কনভয়ে কোনও হামলা হয়নি। তাঁর মতে, ‘‘কিছু মানুষ জমায়েত হয়ে কালো পতাকা দেখিয়েছিলেন। কয়েক জন বিজেপি কর্মী কনভয়ের পিছনে বাইক নিয়ে যাচ্ছিল। যাঁরা কালো পতাকা দেখিয়েছিলেন তাঁদের হাত থেকে পতাকা ছিনিয়ে নেন বিজেপি কর্মীরা এবং বেশ কয়েকটি বাইকে ভাঙচুর চালাযন। এই ঘটনায় দুইজন গ্রামবাসী আহত হয়েছে।’

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...