Thursday, June 25, 2026

Behala: পাঁচিল নিয়ে বিবাদ, ৬ জনকে ধারাল অ*স্ত্রের কোপ সরশুনায়

Date:

Share post:

শনিবারের বারবেলায় রাস্তার ধারেই ৬ ব্যক্তিকে এলোপাথাড়ি কো*প। ঘটনার জেরে তীব্র আ*তঙ্ক ছড়িয়েছে বেহালার সরশুনা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় সরশুনার রাখাল মুখার্জি রোডে (Rakhal Mukherjee Road)একটি পাঁচিল তোলাকে কেন্দ্র করে তিন প্রতিবেশীর মধ্যে চরম অশান্তি শুরু হয়। বাকবিতণ্ডা পৌঁছে যায় হাতাহাতির পর্যায়ে। সেই সময় ধারাল অ*স্ত্র নিয়ে প্রতিবেশীদের (neighbors) দিকে তেড়ে যাওয়ার অভিযোগ রয়েছে অভিযুক্ত প্রদীপ অধিকারীর (Pradip Adhikari)বিরুদ্ধে।

পাঁচিল তোলাকে কেন্দ্র করে র*ক্তাক্ত বেহালা সরশুনার রাখাল মুখার্জি রোড। পুলিশ সূত্রে জানা যায় প্রাথমিক বচসার পরেই অভিযুক্ত প্রদীপ অধিকারী দোকান খেকে ধারাল অ*স্ত্র বের করে স্থানীয় বাসিন্দাদের পরপর কোপ মারতে শুরু করেন। ধারাল অ*স্ত্রের আঘাতে জখম হন ৬ জন। তাঁদের গুরুতর জখম অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে (Vidyasagar Hospital) ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত প্রদীপ অধিকারীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে সরশুনা থানার পুলিশ (Sarashuna police station)।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...