Friday, June 26, 2026

Dengue Update: চওড়া হচ্ছে ডেঙ্গির থাবা, আক্রান্ত তৃণমূল সাংসদের পরিবার

Date:

Share post:

রাজ্য জুড়ে ডেঙ্গির (Dengue) রক্তচক্ষু। শুক্রবার পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি। পজিটিভের শীর্ষে শহর কলকাতা (Kolkata)। সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে উত্তর ২৪ পরগনায়। এর মাঝেই ডেঙ্গি (Dengue) রিপোর্ট পজিটিভ এসেছে আরামবাগের (Arambag) তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) স্বামী এবং মেয়ের ৷ যদিও সাংসদের নিজের ডেঙ্গি রিপোর্ট নেগেটিভ এসেছে৷ মানুষ সচেতন না হলে এই রোগের মোকাবিলা করা প্রায় অসম্ভব মনে করছে স্বাস্থ্য ভবন (Swasthya bhawan)।

ক্রমাগত চওড়া হচ্ছে ডেঙ্গির থাবা। এবার তৃণমূল সাংসদের পরিবার ডেঙ্গির কবলে পড়ল। আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী এবং দু বছরে মেয়ে রিষড়ার একটি নার্সিং হোমে ভর্তি রয়েছেন ৷ তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। সাংসদ দাবি করেছেন যে কিছুদিন আগে হায়দ্রাবাদে ঘুরতে গিয়েছিলেন তাঁরা৷ সেখান থেকে ফেরার পরই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন৷ চিকিৎসকের পরামর্শে তিন জনেরই রক্ত পরীক্ষা করা হলে তাঁর স্বামী এবং শিশুকন্যার ডেঙ্গি ধরা পড়ে ৷ অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন সাধারণ ছাপোষা লোক থেকে শুরু করে চিকিৎসক পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সকলেরই মৃত্যুর খবর এসেছে। এটা যথেষ্ট উদ্বেগজনক। তিনি বলছেন মানুষের মধ্যে সচেতনতা না এলে কোনোভাবেই এই রোগের মোকাবেলা করা সম্ভব নয়। বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে প্রাথমিক পর্যায়ে অবহেলার জেরেও রোগীর মৃ*ত্যুর ঘটনা ঘটেছে। পরিস্থিতির দিকে করা পরিস্থিতির দিকে নজর রাখছে পুরসভা – প্রশাসন সবাই। মেয়রের দাবি মানুষ সচেতন না হলে যেখানে যেই সরকার থাকুক, ডেঙ্গি আটকাতে পারবে না।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...