Tuesday, June 23, 2026

প্রতি ম‍্যাচে গোলের সুযোগ নষ্ট করছে ইস্টবেঙ্গল এফসি, হতাশ স্টিফেন

Date:

Share post:

ডার্বি হারের পর শুক্রবার আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলতে নেমে ছিল ইস্টবেঙ্গল এফসি। সেই ম‍্যাচেও হারের মুখ দেখে স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। এই হারে হতাশ লাল-হলুদ কোচ। অনুশীলনে এত পরিশ্রম করা সত্ত্বেও ম্যাচে নেমে ফুটবলারদের ঘাবড়ে যাওয়া এবং সুযোগ নষ্ট করাটা মেনে নিতে পারছেন না লাল-হলুদ কোচ। তবে ম‍্যাচ হারলেও ভাবতে রাজি নন স্টিফেন। বরং পরবর্তী ম‍্যাচে ভুল শুধরে নেওয়ার কথা বললেন তিনি।

চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম‍্যাচ হেরে সাংবাদিক সম্মেলনে স্টিফেন বলেন,” আমি এখানে অজুহাত দিতে আসিনি। আমরা দু-তিনটে গোলের সুযোগ পেয়েছি। তার মধ্যে একটাও কাজে লাগাতে পারলে বিরতিতে আমরা ১-০-য় এগিয়ে থাকতে পারতাম। তা হলে ম্যাচটাই অন্য রকম হত। গোলের সামনে আমাদের আরও সতর্ক হতে হবে। সুযোগগুলো কাজে লাগাতে হবে। দ্বিতীয়ার্ধে আমরা যথেষ্ট ভাল খেলেছি। তবে ওরা কর্নার থেকে অনায়াসে একটা গোল পেয়ে যায়। যা খুবই হতাশাজনক। ওই গোলটা খাওয়া উচিত হয়নি। গোলের পরে ওদের যখন একজন কমে গেল, তার কিছুক্ষণ পরেই আমাদেরও একজনকে মাঠ ছাড়তে হল। এই ধরনের ভুল করলে চলে না। এই ভুলগুলোরই খেসারত দিতে হল আমাদের।”

প্রতি ম‍্যাচে গোল করার সুযোগ নষ্ট করছে ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড লাইন। যার খেসারত প্রতি ম‍্যাচে দিতে হচ্ছে দলকে। এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন,” আমি জানি না, এই প্রশ্নের কী উত্তর দেব। অনুশীলনে আমরা যথেষ্ট অনুশীলন করি। যাতে বল গোলের বাইরে দিয়ে না চলে যায়, সে জন্য। একেকটা মুভের ক্ষেত্রে দু-তিনবার করে অনুশীলন করানো হয়, যেখানে গোলরক্ষককে রাখা হয়। তারপরেও যদি এই সব ভুল হয়, তা হলে তা খুবই হতাশাজনক। আমরা যদি সুযোগ তৈরি করতে না পারতাম, তা হলে আমি আরও চিন্তিত হতাম। কিন্তু সেটা তো হচ্ছে না। জেতা ম্যাচ হেরে যাচ্ছি। তবে এই নিয়ে আর এখন ভাবতে চাই না। এখন পরবর্তী ম‍্যাচ বেঙ্গালুরু এফসি। বিএফসির ম্যাচের প্রস্তুতি শুরু করতে হবে। সেই ম‍্যাচে ভুল গুলো শুধরানোর চেষ্টা করতে হবে।”

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...