Friday, June 26, 2026

বীরভূমের সভায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে অনুব্রতকে খাঁচাবন্দি বাঘের সঙ্গে তুলনা ফিরহাদের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়ের পাশ থেকে সরে গেলেও গরুপাচার কাণ্ডে জেলবন্দি অনুব্রত মণ্ডলের সঙ্গেই আছে দল। সেটা ফের একবার বুঝিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ, শনিবার বীরভূমে দাঁড়িয়ে জেলবন্দি অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা করলেন ফিরহাদ। বললেন, “বাঘ না থাকলে শিয়ালরা লাফালাফি করে। আর বাঘ ফিরে এলেই শিয়ালরা ল্যাজ গুটিয়ে পালিয়ে যায়”!

এরপরই রামপুরহাটের জনসভা থেকে বিজেপিকে নিশানা করে ফিরহাদ বলেন, “বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো। সারাজীবন আটকে রাখতে পারবে না। সেই বাঘ বেরিয়ে এলে আজকের শিয়ালরা খাঁচায় ঢুকে যাবে।” পঞ্চায়েত নির্বাচনের আগে ফিরহাদের এমন মন্তব্য খুব তাৎপর্যপূর্ণ। এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জেল থেকে বেরোলে অনুব্রতকে বীরের সম্মান দেওয়া হবে।

এদিন লটারি প্রসঙ্গেও মন্তব্য করেন ফিরহাদ হাকিম। তাঁকে বলতে শোনা যায়, “আজ যারা হুক্কা হুয়া করছে, তৃণমূলের সবাইকে চোর বলার অধিকার নেই বিজেপির। লটারি কেন পেল? আরে ভাই, তোমাকে খোঁজ নিতে হবে না। ভগবানকে বল ভাগ্য ফেরাতে। এগুলোকে বলে খিল্লিপনা।”

রামপুরহাট-২ ব্লকের বিষ্ণুপুরের এই জনসভায় ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সহ-সভাপতি অভিজিৎ সিংহ, মলয় মুখোপাধ্যায়। ফিরহাদ একটা সময়ে দলের তরফে বীরভূমের পর্যবেক্ষক ছিলেন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রথমে বিষ্ণুপুরে সভার পর তিনি সিউড়িতে জেলা তৃণমূল কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সেখানে উপস্থিত থাকার কথা জেলার দুই সাংসদ, জেলার সমস্ত তৃণমূল বিধায়ক এবং জেলা কমিটির পদাধিকারীরা। মূলত পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দলের রণকৌশিল নির্ধারণেই এই বৈঠক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- মুম্বইয়ের বিরুদ্ধে অতীত নিয়ে ভাবতে নারাজ জুয়ান, জয়ই লক্ষ‍্য বাগান কোচের

 

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...