Wednesday, June 24, 2026

রবিতেই কী মা হচ্ছেন আলিয়া?ভর্তি হলেন হাসপাতালে

Date:

Share post:

রবিবার সকাল সাড়ে ৭টায় পরিবারকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের এইচ এন রিল্যায়ান্স ফাউন্ডেশন হাসপাতালে যান আলিয়া ভাট। চিকিৎসকদের অনুমান, আজই সন্তানের জন্ম দিতে পারেন অভিনেত্রী। শোনা যাচ্ছে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে আলিয়াকে।

আরও পড়ুন:

কিছুদিন আগেও শোনা যাচ্ছিল, নভেম্বরেই আলিয়ার ডিউ ডেট।বিষয়টি নিয়ে বেশ চর্চাও হয়েছিল। এবার সেই রটনা সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে কী রবিবারই জন্ম নেবে জুনিয়র কপুর?এদিকে রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রথম সন্তানকে নিয়ে অসম্ভব উচ্ছ্বসিত পরিচালক ও আলিয়ার বাবা মহেশ ভাট। দাদু হওয়ার অপেক্ষা আর সইছে না তাঁর।সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে মহাশ ভাট জানান, ‘আরেকটা সূর্য ওঠার অপেক্ষায়, জীবনে নতুন ভোর দেখব আমরা।’

প্রসঙ্গত, বিয়ের আগে পাঁচ বছর প্রেম করেছেন রণবীর এবং আলিয়া।  তারপর বিয়ের পিঁড়িতে বসেন দু’ জনে। গত ২৭ জুন প্রেগন্যান্সির ঘোষণা করেন আলিয়া ভাট। যা দেখে চমকে উঠেছিল গোটা দেশ। আলট্রাসাউন্ড সেশনের একটি ছবি পোস্ট করে ভাট কন্যা লেখেন, “আওয়ার বেবি… কামিং সুন।” ঘনিষ্ঠ সূত্রে খবর, অন্তঃসত্ত্বা আলিয়া বিশেষ ভাবে শরীরের যত্ন করেছেন।বিশ্রাম নিয়েছেন ঠিকই। সেই সঙ্গে সকালে উঠে নিয়মিত যোগব্যায়াম, শরীরচর্চাও জারি রেখেছেন। যাতে সন্তান প্রসব মসৃণ ভাবে হয়। জানা গিয়েছে, প্রাকৃতিক উপায়ে সন্তানের জন্ম দিতে চান নায়িকা। ছুরি-কাঁচির ঝঞ্ঝাটে যেতে চাইছেন না। অনেকেই বলেন, সিজারিয়ান ডেলিভারি দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব ফেলে শরীরে। তাই নরম্যাল ডেলিভারি চান আলিয়া।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...