Tuesday, April 7, 2026

Entertainment : ম্যাজিকাল গার্ল ! কন্যার জন্মের পর আবেগ ঘন পোস্ট আলিয়ার

Date:

Share post:

সকাল থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। দুপুরে কাপুর পরিবারে (Kapoor family)নতুন অতিথির আগমনের আনন্দ ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায় (Social Media)। ‘ম্যাজিকাল শিশুকন্যা’র (Magical Girl)আগমনে উচ্ছ্বসিত আলিয়া-রণবীর (Alia-Ranbir)। এপ্রিলে বিয়ের পরেই জুন মাসে সন্তানসম্ভবা আলিয়ার (Alia Bhatt)ছবি প্রকাশ্যে আসে। ঠিক তখন থেকেই রণবীর আলিয়ার (Ranbir- Alia) ভক্তদের মধ্যে উন্মাদনার পারদ চড়েছিল। অবশেষে আজ এল সেই প্রত্যাশিত দিন। একরাশ খুশির ঝলক আলিয়ার চোখে মুখে। নিজেই স্যোশাল মিডিয়ায় পোস্ট করে অনুভূতির কথা ব্যক্ত করেন নায়িকা নিজেই। ইনস্টাগ্রামে তিনি তাঁর এবং রণবীরের তরফ থেকে লেখেন, “আমাদের জীবনের সেরা খবর৷ আমাদের কন্যাসন্তান হয়েছে৷ আমরা খুশির জোয়ারে ভাসছি৷” নিজেদের “ব্লেসড এবং অবসেসসড পেরেন্টস” (Blessed and obsessed) বলেছেন তিনি নিজেই৷

অক্টোবর মাসের শুরু দিকেই ক্ষিণ মুম্বইয়ের গুরগাঁও এলাকার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে (H N Reliance Foundation Hospital) আলিয়ার জন্য সিট বুক করে রাখা হয়েছিল। রবিবার মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। এরপরই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্ট শেয়ার করেছেন। আপাতত দুজনেই কাজ থেকে বিরতি নিয়েছেন। এখন নতুন অতিথিকে নিয়েই ব্যস্ত থাকতে চান রণলিয়া।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...