Friday, June 12, 2026

অরুণাচলে নিখোঁজ ২ পর্বতারোহী চিনা সেনার হাতে অপহৃত? খুঁজে আনার দাবিতে ধর্নায় পরিবার

Date:

Share post:

অরুণাচলপ্রদেশে (Arunachal Pradesh) নিখোঁজ এভারেস্ট (Everest) বিজয়ী পর্বতারোহী তাপি ম্রা এবং তাঁর সহযোগী নিকু দাও কী চিনা (China) সেনার হাতে অপহৃত? এখন এই চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। অরুণাচলপ্রদেশের সর্বোচ্চ তুষারাবৃত শৃঙ্গ ‘খিয়ারি সাটাম’ অভিযানে যাওয়ার পর থেকে নিখোঁজ তাপি ম্রা ও নিকু দাও।

অরুণাচলপ্রদেশের পূর্ব কামেং জেলার সর্বোচ্চ চূড়া ‘খিয়ারি সাটাম’-এর উচ্চতা প্রায় ৬৯০০ মিটার। এই শৃঙ্গ ভারত এবং চিনে থাকা তিব্বতীয় অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LOC)। গত অগাস্ট মাস থেকেই অভিযানে যাওয়া ওই দুই পর্বতারোহীর খোঁজ পাওয়া যাচ্ছে না। চিনা সেনার হাতে তাপি ও নিকু বন্দি হয়েছেন বলে আশঙ্কা পর্বতারোহীদের অভিযানে পাঠানো অল ট্যাগিন স্টুডেন্টস ইউনিয়নেরও (ATSU)। ATSU-এর সভাপতি তাদাক পাকবা বলেন, “এলএসি থেকে পিএলএ সম্ভবত ওই দুই পর্বতারোহীকে অপহরণ করেছে। তাপি এবং নিকু চিনে বন্দি থাকলে আমারা কেন্দ্রীয় সরকারকে সে দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য আবেদন জানাচ্ছি।“

তাপি ও নিকুকে খুঁজে আনার দাবি জানিয়ে তাঁদের পরিবারের সদস্যরা গত সাত দিন ধরে ইটানগরের ইন্দিরা গান্ধী পার্কে ধর্নায় বসেছেন। পরিবারের সদস্যদের দাবি, নিখোঁজ পর্বতারোহীদের জীবিত বা মৃত অবস্থায় ফিরিয়ে আনতে হবে সরকারকে। কিন্তু অরুণাচলপ্রদেশের সরকার তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে উদাসীন বলেও অভিযোগ পরিবারের।

আরও পড়ুন- নন্দকুমারে সমবায় ভোটে বামেদের সঙ্গে বিজেপির জোট!

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...