Saturday, April 4, 2026

বায়োমেট্রিক অ্যাটেনডেন্স-পরীক্ষা কেন্দ্রে ক্যামেরা: প্রাথমিকের TET-এ আর কী কী নয়া নিয়ম

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির বিভিন্ন অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে ১১ ডিসেম্বর প্রাথমিকের TET। যে কোনও রকম বিতর্ক এড়াতে এবাব পরীক্ষার কেন্দ্রে একাধিক নয় নিয়েম জারি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board Of Primary Edication)।

কী কী নিয়ম চালু হচ্ছে-
• পরীক্ষা কেন্দ্রের বাইরে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স।
• পরীক্ষার্থীদের ফেস ও সই স্ক্যান করা হবে।
• পরীক্ষা কেন্দ্রের ঢোকা থেকে প্রত্যেকটি ঘর ও জায়গায় নিশ্চিদ্র নিরাপত্তা।
• পরীক্ষা কেন্দ্রের ভিতরে ক্যামেরা দিয়ে রেকর্ডিং-এর ব্যবস্থা।

এবার প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী প্রাথমিকের টেট দিতে চলেছেন। পরীক্ষা কেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থী ঢুকতে না পারেন, সেই কারণে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর জন্য কয়েক কোটি টাকা খরচ হবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্র খবর। পরীক্ষা চলাকালীন বিভিন্ন ঘরে সিসিটিভি-র নজরদারি হবে। তবে পুরো বিষয়টিই স্কুল শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করেই চূড়ান্তভাবে হবে বলেই সূত্র খবর।

এবার পরীক্ষার্থীদের সুবিধার্থে মডেল প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে। সিলেবাসের ক্ষেত্রেও একাধিক বদল আনা হয়েছে। ১৫০ মিনিটে মোট ১৫০ টি প্রশ্নের উত্তর করতে হবে। থাকছে না কোন নেগেটিভ মার্কিং। তবে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এবার বেশি জোর দিচ্ছে পর্ষদ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...