Tuesday, June 23, 2026

হাওড়া পুরসভা নির্বাচন: ফিরহাদের ইঙ্গিতের পর ওয়ার্ড তালিকা প্রকাশের সিদ্ধান্ত

Date:

Share post:

রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) রবিবার ইঙ্গিত দিয়েছিলেন, পঞ্চায়েত ভোটের(Panchayat Election) সঙ্গেই হাওড়ার পুরভোট(Howrah Municipality) হতে পারে। আসন পুনর্বিন্যাসের পরেই হাওড়ায় পুরভোট হতে পারে বলে জল্পনা ছিল। এদিকে সেই পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন হয়েছে। পুরসভার ৫০টি ওয়ার্ড ৬৬ করা হয়েছে ভেঙে। কোন ওয়ার্ডের এলাকা কতটা হবে, তা নিয়ে শীঘ্রই তালিকা প্রকাশিত হবে বলে সোমবারের সর্বদল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নির্বাচনের প্রথম ধাপ বলে মনে করছে রাজনীতি।

উন্নয়নের মাপকাঠিতে হাওড়ার যে সমস্ত জায়গায় বাসিন্দারা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন সেখানে সরকারি সুবিধা পৌঁছে দিতে ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই পুনর্বিন্যাস নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল বিরোধীদের। তাঁদের বক্তব্য ছিল, সঠিক পদ্ধতি মেনে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়নি। যদিও শেষমেশ ওই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তবে সোমবারের বৈঠকে হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বিস্তারিত জানানো হয় বিরোধীদের। হাওড়ার মহকুমাশাসক তরুণ ভট্টাচার্য জানান, বিরোধীদের সমস্ত অভিযোগ বিবেচনা করে সঠিক পদ্ধতি মেনেই ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। জানা গিয়েছে, ৫০ টি ওয়ার্ডের পরিবর্তে এবার হাওড়ায় ৬৬ টি ওয়ার্ড করা হয়েছে হাওড়া পুরসভায়।

উল্লেখ্য, প্রাক্তন রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের জেরে ২০১৮ সাল থেকে আটকে রয়েছে হাওড়া পুরসভার নির্বাচন। ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে আগেই জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ। তিনি বিলে স্বাক্ষর করলেই ভোটের জন্য প্রস্তুতি নেবে কমিশন। তার আগেই সেরে ফেলা হল পুর্নবিন্যাসের কাজ।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...