Friday, April 3, 2026

রাজ্যপালের বিরুদ্ধে শীর্ষ আদালতে যেতে চায় কেরল সরকার! প্রতিবাদে নামতে তৈরি বিজেপিও

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততই প্রকট হচ্ছে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী (Governor Chief Minister) সংঘাত। এবার রাজ্যপাল আরিফ মহম্মদ খানের (Arif Mohammad Khan) বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে কেরলের পিনারাই বিজয়ন সরকার। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের (Supreme Court) বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া শুরু করেছে সে রাজ্যের বাম সরকার। সূত্রের খবর, বাম জোট সরকার ইতিমধ্যেই ফলি এস নরিম্যানের (Fali Sam Nariman) পরামর্শ চেয়েছে।

শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনও চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে সিপিএম (CPM) শীর্ষ নেতৃত্ব। এদিকে শনিবার থেকেই দলের দু’দিনের রাজ্য সম্মেলন শুরু হয়েছে। সেখানে এ বিষয়ে রাজ্য সরকারকে সম্পূর্ণ সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এপিজে আব্দুল কালাম টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর প্রস্তাবেও সায় দিয়েছে রাজ্য কমিটি। আর এই পরিস্থিতিতে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের উপরে চাপ বাড়াতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে সিপিএম। কেরলে শাসক ফ্রন্ট এলডিএফের ডাকে রাজভবন অভিযানে সামিল হতে চলেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। সিপিএমের অভিযোগ, কেরলে রাজ্যপাল আরিফ আরএসএস (RSS) এবং বিজেপির (BJP) দেখানো পথেই হাঁটছেন। নিজের ক্ষমতার ‘অপব্যবহার’ করছেন, শিক্ষা ক্ষেত্রে ‘অস্থিরতা’ তৈরি করতে চাইছেন। আর সেকারণেই আগামী ১৫ নভেম্বর রাজভবন (Rajbhawan) অভিযানের ডাক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দিল্লি সফরে গিয়ে রাজ্যপাল আরিফ কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন। রিপোর্ট পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। রাজ্যপালের অভিযোগ, মুখ্যমন্ত্রী বিজয়ন রাজভবনের ‘সম্মতি’ না নিয়ে বিদেশ সফরে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বিদেশে থাকাকালীন সরকার পরিচালনার কী ব্যবস্থা ছিল, তা-ও রাজ্যপালকে জানানো হয়নি। আর সেই নিয়েই বেজায় চটেছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান।

তবে বিজেপির (BJP) রাজ্য সভাপতি কে সুরেন্দ্রনের পাল্টা অভিযোগ, রাজ্যপাল নন সিপিএমই রাজ্যপালকে চোখ রাঙাচ্ছে। বাম সরকার আইনের শাসন মানছে না। আর এই অভিযোগেই আগামী ১৮ ও ১৯ নভেম্বর পাল্টা প্রতিবাদ কর্মসূচি  পালন করবে বিজেপি।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...