Tuesday, June 23, 2026

টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর! আজ রাতেই বেরোতে পারে ২০১৭-এর ফলাফল  

Date:

Share post:

টেট (TET) নিয়ে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের (Board of Primary Education)। সোমবারই ২০১৭ সালের পরীক্ষার্থীদের ফলাফল (Results Out) প্রকাশিত হতে পারে বলে জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Paul)। ২০১৪ ও ২০১৭ সালে টেট পরীক্ষা হলেও হলেও পরীক্ষার্থীরা নিজেদের নম্বর জানতে পারেননি। যা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সেই প্রসঙ্গে এদিন পর্ষদ সভাপতি জানান, এবার থেকে টেট পরীক্ষার নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষার্থীদের নম্বর (Number) ও সার্টিফিকেট (Certificate) দেওয়া হবে। তবে কিছু আইনি জটিলতার (Legal Complications) কারণে পরীক্ষার নম্বর প্রকাশের ক্ষেত্রে দেরি হয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি আরও জানান, ২০১৭ সালে টেট পাশ করেন ৯,৮৯৬ জন। পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করে সোমবার রাতের মধ্যেই আমরা চেষ্টা করছি পরীক্ষার ওয়েবসাইটে দিয়ে দেওয়ার। পাশাপাশি ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের রেজাল্টও চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে।

এছাড়াও ২০২২ সালের ১১ ডিসেম্বর পরবর্তী টেট পরীক্ষা হবে বলেও এদিন সাফ জানিয়েছেন গৌতম। তিনি বলেন, স্বচ্ছতা মেনে চলতি বছর ১১ হাজার ৭৬৫ নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি এবছর টেটের ফল বেরোনোর সঙ্গে সঙ্গেই শংসাপত্র দিয়ে দেওয়া  দেওয়া হবে বলেও আশ্বাস পর্ষদ সভাপতির।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...