Friday, April 3, 2026

সেমিফাইনালের আগে হাতে চোট পেলেন রোহিত শর্মা

Date:

Share post:

বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ ইংল‍্যান্ড। তার আগে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে। অনুশীলন করতে গিয়ে হাতে চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার অনুশীলনের সময় ডান হাতে চোট পান তিনি। রোহিতকে থ্রো ডাউন দিচ্ছিলেন এস রঘু। অ্যাডিলেডে সেই অনুশীলনের সময় রোহিতের হাতে বল লাগে। পুল মারতে গিয়ে ফস্কেছিলেন তিনি। বল এসে লাগে ভারত অধিনায়কের হাতে। বেশ কিছুক্ষণ বরফ দিতে দেখায় যায় রোহিতকে।

এই ঘটনার পরই রোহিতের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন দলের মানসিক শক্তি বৃদ্ধির কোচ প্যাডি আপটন। বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর রোহিত আবার ব্যাটিং করতে আসেন। কিন্তু তখন তাঁকে শুধুই রক্ষণাত্মক শট খেলতেই দেখা যায়। থ্রো ডাউন দিলেও খুব বেশি জোরে বল ছোড়া হচ্ছিল না রোহিতকে। রোহিত নেটে ফেরায় প্রাথমিকভাবে স্বাস্তির নিঃশ্বাস ফেলে ভারতীয় শিবির। চোট গুরুতর হলে নিঃসন্দেহে সমস্যায় পড়বে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের চিকিৎসকরা রোহিতের চোট কতটা গুরুতর তা দেখবেন। যদিও এখনও দলের পক্ষ থেকে অধিনায়কের চোট নিয়ে কিছু বলা হয়নি।


 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...