Wednesday, June 24, 2026

গিনিতে আটক ১৬ জন ভারতীয় নাবিক, প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ দাবি কেরলের মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পশ্চিম আফ্রিকায় গিনিতে আটক করা হয়েছে ১৬ জন ভারতীয় নাবিককে(Indian Sailor)। যাদের মধ্যে ৩ জন কেরলের(Kerala) বাসিন্দা। গ্রেফতার হওয়া এই নাবিকদের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Nardendra Modi) দ্বারস্থ হলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন(Pinarai Vijayan)। বন্দিরা যারা দ্রুত মুক্তি পান তার জন্য যথোপযুক্ত পদক্ষেপের দাবিতে প্রধানমন্ত্রীকে(Prime Minister) চিঠিও লিখেছেন তিনি।

মঙ্গলবার মোদিকে লেখা চিঠিতে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, গত ১২ আগষ্ট আন্তর্জাতিক জলসীমায় এই জাহাজটিকে আটক করে গিনি নৌসেনা। সূত্রের খবর, জাহাজে থাকা ১৬ জন ভারতীয় সহ মোট ২৬ জন নাবিককে আটক করা হয়েছে। কেরল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, জাহাজটি কোনওরকম বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল না। এছাড়াও শিপিং কোম্পানি নাবিকদের দ্রুত মুক্তির জন্য জরিমানা দিতেও প্রস্তুত ছিল। নাইজেরিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর শিপিং কোম্পানি ২৮ সেপ্টেম্বর প্রয়োজনীয় জরিমানা পরিশোধ করেছে। কিন্তু এখনও পর্যন্ত নাবিকসহ জাহাজ গিনিতে আটক রয়েছে। অধিক বিলম্বের জেরে নাবিকরা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। ফলে প্রধানমন্ত্রী যেন নাবিকদের দ্রুত মুক্তির উদ্যোগ নেন এমনটাই দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন কেরলের মুখ্যমন্ত্রী।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...