Wednesday, June 24, 2026

বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক রাজ্যে: পূর্বাভাস মৌসম ভবনের

Date:

Share post:

দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির(Heavy Rain) পূর্বাভাস দিল কেন্দ্রীয় মৌসম ভবন(IMD Forecast)। তামিলনাড়ু(Tamilnadu), পুদুচেরি, করাইকাল, রায়ালাসিমা এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ অংশে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার মৌসম ভবন টুইট করে জানিয়েছে, “আগামী ১১ ও ১২ই নভেম্বর সমগ্র তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, রায়ালাসিমা এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ অংশে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।”

আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমাংশ ও ভারত মহাসাগরের ৪.৫ কিমি এলাকা জুড়ে তৈরী হচ্ছে একটি ঘূর্ণিঝড়। এর ফলে তৈরী হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘন্টা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বেশ কিছু রাজ্যে। ৯-১১ই নভেম্বরের মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে। যার জেরে ওই অঞ্চলে ৪৫-৫৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে ১০-১২ই নভেম্বর এবং রায়ালাসিমা ও অন্ধ্রপ্রদেশের দক্ষিণ অংশে ১১ ও ১২ই নভেম্বর প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...