Wednesday, June 24, 2026

১৩ বছরের কিশোরীকে গণধ*র্ষণ ও ভিডিও রেকর্ড, গ্ৰেফতার ৬ জন নাবালক

Date:

Share post:

অসমের(Assam( কিশোরীকে গণধর্ষণ ও সেই ভিডিও রেকর্ড করার অভিযোগ উঠল ছয় নাবালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ অসমের করিমগঞ্জে(Karimganj)। অভিযোগ ১৩ বছর বয়সী ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে গণধর্ষণ করে ৬ জন নাবালক। অভিযুক্তদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে অসম পুলিশ।

জানা গিয়েছে, ঘটনার সময় কিশোরীর বাবা মা কেউ বাড়িতে ছিল না। অভিযুক্ত নাবালকরা জোর করে বাড়িতে ঢুকে তাকে একে একে ধর্ষণ করে। মোবাইলে এই ঘটনার ভিডিও রেকর্ড করে এবং কিশোরীকে মারধর করে। কিশোরী ভয় পেয়ে প্রথমে তার পরিবারকে কিছু না জানালেও পরে বাবা মাকে সবটা জানায় এবং পরিবারের তরফে ওই ৬ জন নাবালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার ৬ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ৬ জনের মধ্যে একজন ধর্ষণের ভিডিও রেকর্ড করেছিল। সেই ভিডিও পরে পুলিশ উদ্ধার করে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। জানা গেছে, কিশোরী এবং অভিযুক্ত নাবালকদের পরিবার চা-বাগানের কর্মী।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...