Friday, June 26, 2026

Tripura: বিজেপি জোটে ভাঙন অব্যাহত, ইস্তফা আরও ১ বিধায়কের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি ত্রিপুরায়। তবে তার আগে জোর ধাক্কা খেলো বিজেপি আইপিএফটি জোট। এবার ইস্তফা দিলেন আইপিএফটির বিধায়ক মেবার কুমার জমাতিয়া (Mevar Kumar Jamatia)। মঙ্গলবার অধ্যক্ষের কাছে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন তিনি। অনুমান করা হচ্ছে প্রদ্যোত মানিক্য দেববর্মার দল তিপ্রামথাতে যোগ দিতে পারেন জমাতিয়া।

গত কয়েক মাস ধরেই দলের সঙ্গে ঠান্ডা লড়াই চলছিল জমাতিয়ার। মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। দেখা যাচ্ছে তার বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং দিল্লি পুলিশ দফায় দফায় তাকে জেরাও করে। বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর এদিন হঠাৎ নিজের ইস্তফা পত্র জমা দেন ওই বিধায়ক। এই নিয়ে গত কয়েকমাসে বিজেপি ও তাদের জোটসঙ্গীদের ৫ বিধায়ক পদত্যাগ করলেন।

এর আগে আইপিএফটির (IPFT) বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা এবং বৃষকেতু দেববর্মা পদত্যাগ করেন। তাঁরা যোগ দিয়েছেন প্রদ্যোত মানিক্য দেববর্মার (Pradyot Manikya debbarma) তিপ্রামথাতেই। তার আগে বিধায়ক পদ ছাড়েন বিজেপির আশিস দাস ও সুদীপ রায়বর্মণ। তাঁরা যোগ দিয়েছেন কংগ্রেসে (Congress)। সবমিলিয়ে নির্বাচনের আগে যেভাবে গেরুয়া জোটে ভাঙন ধরেছে তাতে চিন্তায় ত্রিপুরার শাসক দল।

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...