Saturday, June 27, 2026

আচার্য পদ থেকে রাজ্যপালকে সরাতে ভোটাভুটি কেরল বিধানসভায়

Date:

Share post:

পশ্চিমবঙ্গের মতোই আচার্য পদ থেকে রাজ্যপালকে(Governor) অপসারণের দাবি এবার কেরলে। রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে সরাতে বিশেষ প্রস্তাব এনে বুধবার ভোটাভুটি হলো কেরল বিধানসভায়(Kerala Assembly)। অধিকাংশ বিধায়কই রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানোর পক্ষে মত দিয়েছেন।

কয়েকদিন আগে একসঙ্গে ৯ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। এরপরই কেরল সরকার ও রাজ্যপালের তরজা চরমে ওঠে। এই ঘটনায় রাজ্যপালের তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন(Pinarai Vijayan)। তিনি বলেন, রাজ্যপালের এই নির্দেশ দেওয়ার কোনো এক্তিয়ারই নেই। পাশাপাশি ক্ষুব্ধ বিজয়ন সরকার রাজ্যপালকে আচার্য পথ থেকে সরানোর বিষয়ে উদ্যোগ নেন। বুধবার সেই অপসারণ বিল আনার সিদ্ধান্ত নিয়ে ভোটাভুটি হয় বিধানসভায়।

এ প্রসঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, “গণতন্ত্রকে সম্মান করে এমন কেউই এই ধরনের প্রবণতা মেনে নিতে পারবেন না। রাজ‌্যপাল আরএসএস-এর এজেন্ট হিসাবে কাজ করছে।” এই বিষয় নিয়ে রাজ‌্যপাল আরিফ মহম্মদ খানকে বিশ্ববিদ‌্যালয়ের আচার্য পদ থেকে অপসারণের জন‌্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কেরল সরকার আর্জি জানাবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

কেরলের উচ্চশিক্ষা মন্ত্রী আর বিন্দু বলেন, আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর চেষ্টা করছে সরকার। তাঁর পরিবর্তে নামী শিক্ষাবিদদের আচার্য পদে বসাতে উদ্যোগী রয়েছে সরকার।

বুধবার মুখ্যমন্ত্রীর দফতর থেকে সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “বিশ্ববিদ্যালয়ের সংবিধান পালটাতে বিল আনা হয়েছে। কেরলের ১৪টি বিশ্ববিদ্যালয়ের প্রধানের পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দেওয়া হবে। তার বদলে বিশিষ্ট শিক্ষাবিদদের আচার্য পদে নিযুক্ত করা হবে।”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...