Monday, April 6, 2026

“শীত এলে কমবে ডেঙ্গি”! পুরসভা ও পঞ্চায়েত কর্মীদের সতর্কবার্তা মমতার

Date:

Share post:

কোথাও আবর্জনা জমতে দেবেন না। পাশাপাশি নজর রাখতে হবে জল যেন না জমে। সবসময় জায়গা পরিষ্কার রাখুন। শীত এলে আস্তে আস্তে ডেঙ্গি (Dengue) কমবে। বুধবার কৃষ্ণনগরের (Krishnanagar) জনসভা থেকে রাজ্যে ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা আরও বলেন, ডেঙ্গি একটু আছে। ডেঙ্গি নানা জিন নিয়ে আসে। তবে শীত (Winter) এলে আস্তে আস্তে কমে যাবে ডেঙ্গি।

বুধবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের (Krishnanagar Government College) ময়দান থেকে মুখ্যমন্ত্রী আরও জানান, আমি এখানে প্রতিবছরই আসি। কোভিডের (Covid 19) সময় একটা সমস্যা হয়েছিল। এখন প্রায় কমে গিয়েছে কোভিড। ডেঙ্গি একটু একটু আছে। ওটা ডাউনট্রেন্ড (Down Trend)। শীত পড়লে, ঠান্ডা বাড়লে ডেঙ্গি কমে যাবে। পুরসভা (Municipality), পঞ্চায়েতে (Panchayat) যাঁরা আছেন এবং বিধায়করা (MLA) সতর্ক (Careful) ও সজাগ (Alert) থাকুন। এলাকা পরিষ্কার রাখুন। মশা বাড়তে দেবেন না। পাশাপাশি মমতা এদিন আরও বলেন, পুজোর পর কাঠ বাঁশ এখনও তোলা হয়নি। সেখানে মশা বাসস্থান তৈরি করে। দেখবেন যেন কোথাও আবর্জনা না জমে।

ইতিমধ্যে স্বাস্থ্য ভবন (Health Directorate) ও রাজ্য সরকারের তরফ থেকে সতর্কতা নেওয়া হয়েছে। মঙ্গলবারই নবান্নে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ইতিমধ্যে তিনি জেলার সমস্ত জেলার জেলাশাসককে বাড়তি গুরুত্ব দিয়ে ডেঙ্গি মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে প্রতিদিন ডেঙ্গির রিপোর্ট স্বাস্থ্য দফতরের পাশাপাশি নবান্নকেও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...