Friday, April 3, 2026

সদ্যোজাতকে কোলে নিয়ে ঘরে ফিরলেন আলিয়া-রণবীর

Date:

Share post:

৪ দিনের শিশুকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন আলিয়া-রণবীর। বৃহস্পতিবার সকাল সকাল শিশুকন্যাকে নিয়ে মুম্বইয়ের এইচ এন রিলায়্যান্স ফাউন্ডেশন হাসপাতালের গেট দিয়ে বেরিয়ে গেল রণবীরের গাড়ি। আর তা দেখেই ভিড় করেন চিত্রগ্রহকরা। ছবি তোলার হিড়িক পড়ে যায়। যদিও সামনে-পিছনে অবশ্য নিরাপত্তারক্ষীদের গাড়ি থাকায় ভিড় এড়িয়ে রণবীরের গাড়িটি দ্রুত বেরিয়ে যায়।

আরও পড়ুন:Entertainment : ম্যাজিকাল গার্ল ! কন্যার জন্মের পর আবেগ ঘন পোস্ট আলিয়ার

গত ৬ নভেম্বর সকালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। ইতিমধ্যেই নীতু কাপূর জানিয়েছেন, মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছেন। এবং সদ্যোজাতর নামকরণ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, এখনও তা নিয়ে ভাবা হয়নি।

কিন্তু শিশুকন্যাকে নিয়ে কোথায় যাবেন আলিয়া-রণবীর? সূত্রের খবর, গত তিন বছর ধরে নতুন করে সেজে উঠছিল ঋষি কাপূর এবং নীতু কাপূরের পুরনো বাড়ি কৃষ্ণ রাজ বাংলো। শোনা যাচ্ছে, রণবীর-আলিয়া তাঁদের সদ্যোজাতকে নিয়ে উঠবেন সেই নতুন হয়ে ওঠা বিলাসবহুল প্রাসাদেই।

ন’তলা বাড়ির একটি তলায় থাকবেন নীতু কপূর। আরও এক তলায় থাকবেন আলিয়া এবং রণবীর। তাদের মেয়ে অবশ্যই তাদের সঙ্গেই থাকবেন। তবে আরও একটি তলা পুরোটাই থাকবে শুধুমাত্র সদ্যোজাতের জন্য!

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...