Saturday, June 27, 2026

অনুব্রতর জামাইবাবুকে দিল্লিতে তলব ইডির

Date:

Share post:

গরুপাচার মামলায় এবার অনুব্রতর জামাইবাবু , কমলকান্ত ঘোষকে তলব করল ইডি(এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। আগামী শুক্রবারই তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভোল ব্যোম রাইস মিল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। এর আগে এই রাইস মিল সংক্রান্ত বিষয়ে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠায় ইডি।

আরও পড়ুন:অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে ফের তলব ইডির

এর আগে অনুব্রত ঘনিষ্ঠ বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় নামে ১৯ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলরকেও তলব করেন ইডি আধিকারিকরা।বাদ যাননি অনুব্রতর হিসাবরক্ষকও। সকলকেই দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ চালায় ইডি। তবে একাধিক একাধিক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের রেফারেন্স হিসাবে নাম রয়েছে কমলাকান্তের। এমনকি সেই সমস্ত ব্যক্তির ব্যাঙ্কের ফর্মও ফিলাপ করেছিলেন কমলাকান্তই বলে দাবি ইডির। সেই সূত্র ধরেই কমলাকান্তকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

এদিকে, আজ ফের দিল্লিতে ইডি-র  সদর দফতরে তলব করা হয়েছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী  মলয় পিটকে । ইডি সূত্রে খবর, স্বাধীন ট্রাস্টের কর্ণধার মলয়কে প্রথম বার জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নন তদন্তকারীরা। বেশ কিছু প্রশ্নের ঠিকঠাক উত্তর তিনি দেননি বলেই মনে করছে ইডি। তাই ফের তলব করা হয়েছে ওই ব্যবসায়ীকে।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...