Thursday, April 2, 2026

কৃষ্ণনগরের সার্কিট হাউস সংস্কারে বেনিয়ম! কড়া হুঁশিয়ারি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সংস্কারের পরেই ভেঙে পড়েছে ছাদ। কৃষ্ণনগরের (Krishnanagar) সার্কিট হাউসের বেহাল দশা নিয়ে প্রবল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, নদিয়ার (Nadia) প্রশাসনিক বৈঠক থেকে পূর্ত দফতরকে কড়া হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকার হোক বা বেসরকারি সংস্থা, যারা কাজের দায়িত্বে ছিলেন তাঁরা এবার নিজের টাকাতে কাজ মেটাবেন। সরকার আর এক টাকাও দেবে না- সাফ জানালেন মমতা।

এদিন প্রশাসনিক সভার শুরুতেই কৃষ্ণনগরের সার্কিট হাউজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানান, বহু পুরনো সার্কিট হাউজ তৈরি করতে PWD-কে ২ কোটি টাকা দেওয়া হয়েছিল। কাজ শেষ হওয়ার পর দেখা যায় ছাদ ভেঙে পড়েছে। এখন সারাইয়ের জন্য আরও ৭১ লক্ষ টাকা চাওয়া হচ্ছে। এনিয়ে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। ”মামদোবাজি? টাকা কি হাতের মোয়া? মেঘ দে, পানি দে-র মতো টাকা দে, টাকা দে।”

মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “টেন্ডারের টাকা দিয়েই কাজ শেষ করতে হবে। কাজ না হলে ব্ল্যাক লিস্ট করা হবে। নিজের পকেট থেকে টাকা দিয়ে কাজ শেষ করুন। সরকার আর এক টাকাও দেবে না।” জেলাশাসককে তিনি নির্দেশ দেন, PWD’র যারা এই কাজ করছিল তাদের নামের তালিকা দিতে। তাদের শাস্তি হবে বলেও মন্তব্য করেন মমতা।

গ্রামের রাস্তা সংস্কার নিয়েও কড়া বার্তা দেন মমতা। তিনি বলেন, যে রাস্তা তাঁদের আমলে তৈরি হয়েছে, সেগুলির সংস্কার প্রয়োজন। তবে তিনবছরের গ্য়ারান্টি দিয়ে রাস্তা তৈরি করতে হবে। যারা কাজ করবে তিনবছরের মধ্যে রাস্তা খারাপ হলে, তাদেরই সারিয়ে দিতে হবে।

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...