Tuesday, June 23, 2026

রাস উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে আরামবাগ

Date:

Share post:

হুগলি জেলার প্রাচীন রাস উৎসবগুলির মধ্যে অন্যতম আরামবাগ (Arambag) মহকুমার সালেপুর ২ নম্বর অঞ্চলের বড়ডোঙ্গল হাটতলার রাস উৎসব (Rash Festival)। বড়ডোঙ্গল বীনাপানী নাট্য সংঘ পরিচালিত এই রাস উৎসবের প্রাচীন রীতিনীতি আজও অব্যহত। নিষ্ঠা ভরে, রীতি মেনে আজও চলে পুজোপাঠ। তবে চলতি বছর হুগলীর এই রাস উৎসব ৫০ বছরে পদার্পন করেছে। আর সেকারণেই বিশেষ অনুষ্ঠানের (Special Program) আয়োজন করেছে কর্তৃপক্ষ।

গ্রাম্য পরিবেশে মন্ডপ সজ্জা ও আলোক সজ্জায় সজ্জিত করে রাস উৎসবের আয়োজন করা হয়েছে এই ঐতিহ্যবাহী রাস উৎসবের। তবে রীতি মেনে পুজোর আয়োজনে এতটুকু খামতি চোখে পড়েনি। উদ্যোক্তাদের দাবি, প্রশাসনের বেঁধে দেওয়া নিয়মের মধ্যে থেকেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

হুগলির বিভিন্ন এলাকা জুড়ে বসেছে রাস মেলা। লক্ষাধিক মানুষের সমাগম হচ্ছে মহকুমার এই প্রাচীন জনপদে। রাস যাত্রা মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। রাস উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী বেচারাম মান্না। এই বিষয়ে কমিটির এক সদস্য জানান, ৯ দিন ব্যাপী এই রাস উৎসব যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় সেজন্য প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া যায় না। সবমিলিয়ে হুগলির আরামবাগের রাস উৎসবকে কেন্দ্র করে এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...