Tuesday, June 23, 2026

কলকাতার রাস্তায় টাকার বৃষ্টি! ট্রাফিক সামলাতে নাকাল পুলিশ

Date:

Share post:

ব্যস্ত সময় কলকাতা(Kolkata) রাস্তায় টাকা ওড়াচ্ছে যুবক। সেই টাকা কুড়াতে যুবকের পিছনে দৌড়াচ্ছে জনতা। এরপর সকালে এই ঘটনা দেখা গেল কলকাতার সূর্য সেন স্ট্রিটে(Surya Sen Street)। টাকা কুড়াতে রাস্তায় জমে যায় ভিড়। ফলস্বরূপ তৈরি হয় ব্যাপক যানজট। ট্রাফিক(Traffic) সামলাতে রীতিমতো নাকাল হতে হয় পুলিশকে।

ন্যাড়া মাথা, অবিন্যস্ত পোশাকের ওই যুবক কে বুধবার সকালে দেখা যায় সূর্যসেন স্ট্রিটের রাস্তায়। তার হাতে ছিল টাকা ভর্তি একটি প্লাস্টিকের প্যাকেট। যুবককে টাকা উঠাতে দেখে তার পেছনে ছুটে একদল লোক। রাস্তায় টাকার বৃষ্টি দেখে লোভ সামলাতে পারেননি পথচারীরাও। টাকা কুড়াতে গিয়ে পাশের লোকের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে অনেকের। ওই যুবক কখনও উঠেছেন ফুটপাতে, কখনও নেমেছেন রাস্তায়। তাঁর পথকেই অনুসরণ করেছে টাকা কুড়ানির দল। ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ১০টা নাগাদ। তখন রাস্তায় গাড়ির ভিড়। স্বাভাবিকভাবেই শ্লথ হয়ে পড়ে যান চলাচল। সেই সময় ওখানে ডিউটি করছিলেন এক সিভিক ভলান্টিয়ার। তিনি ওই দৃশ্য দেখে কৌতূহলী জনতাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁর কথায় কান দেয় কে! সবই ব্যস্ত টাকা কুড়াতে।

এদিকে ট্রাফিক সামলাতে রীতিমতো নাকাল হতে হয় পুলিশকে। খবর যায় শিয়ালদহ ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌতুক ঘোষের কাছে। তিনি বাইক নিয়ে সঙ্গে সঙ্গে ওই এলাকায় আসেন। দৌড়ে গিয়ে ওই যুবকের কাছ থেকে ছিনিয়ে নেন প্লাস্টিকের ব্যাগটি। পরে ভিড়ের মধ্যে পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যান ওই যুবক। এরপর ওই টাকা ভর্তি ব্যাগটি মুচিপাড়া থানার হাতে তুলে দেওয়া হয়। দেখা যায়, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৪৮ হাজার ৫৭৫ টাকা। পুলিশ জেনেছে, ওই যুবক কোনও ব্যবসায়ীর কাছ থেকে ওই টাকা হাতিয়েছিল। অপ্রকৃতস্থ হওয়ার কারণে তিনি ওই টাকা ওড়াচ্ছিলেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই যুবককে শনাক্ত করার চেষ্টা করছে থানা। তাঁকে পাওয়া গেলেই জানা যাবে, ওই টাকা তিনি কোথা থেকে পেয়েছিলেন।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...