Wednesday, June 24, 2026

Scrub Typhus : রাজ্যে নয়া উদ্বেগ ছড়াচ্ছে স্ক্রাব টাইফাস, চিন্তায় জলপাইগুড়ি

Date:

Share post:

একের পর এক ভাইরাসের দৌড়াতে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। ডেঙ্গির (Dengue) দাপট সামলাতে না সামলাতে স্বাস্থ্য দফতরের (Health department) মাথা ব্যথার নয়া কারণ এসে উপস্থিত।এবার স্ক্রাব টাইফাস (Scrub typhus) আতঙ্কে ভুগছে জলপাইগুড়ি (Jalpaiguri)। ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে দুজন চিকিৎসাধীন ।

জলপাইগুড়িতে ডেঙ্গি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে জানিয়েছে স্বাস্থ্য দফতর।তবে এরই মাঝে স্ক্রাব টাইফাসের উপস্থিতি নতুন করে উদ্বেগ ছড়িয়েছে জেলায়। জানা গিয়েছে, আক্রান্তরা শহরেরই বাসিন্দা। আক্রান্তদের মধ্যে একজন গৃহবধূও রয়েছেন।জানুয়ারি থেকে এই পর্যন্ত ৫৯ জন এই পোকার কামড়ে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের। মূলত চা বাগান এবং জঙ্গল সংলগ্ন এলাকায় এই রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, মূলত ট্রম্বিকিলিড মাইট বা ক্ষুদ্র পোকার কামড় থেকেই এই রোগ ছড়ায়। ডেঙ্গির মাঝে নতুন করে স্ক্রাব টাইফাসের হানা দেওয়ায় উদ্বিগ্ন পুরসভাও।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...