Friday, June 26, 2026

দার্জিলিং গিয়ে ভুলেও এই কাজটি করবেন না! গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা

Date:

Share post:

দার্জিলিং (Darjeeling) বেড়াতে গেলে এখন থেকে এই কাজটি ভুল করেও আর করবেন না। যদি ধরা পড়েন, তাহলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা (fine) । পাহাড়ে এবার প্রকাশ্যে ধূমপান (Smoking) পুরোপুরি নিষিদ্ধ। শুধু তাই নয়, প্রকাশ্যে থুতু ফেললেও রেহাই মিলবে না ! স্রেফ স্থানীয় বাসিন্দারা নন, ৫০০ জরিমানা (fine) দিতে হবে পর্যটকদেরও। দার্জিলিংকে (darjeeling) দূষণমূক্ত করতে কড়া পদক্ষেপ করল পুরসভা (Municipality)।

দূষণ বেড়েছে দার্জিলিংয়ে। গত ৯ নভেম্বর থেকে শৈলশহরের বিভিন্ন প্রান্তে পুরসভার আধিকারিকরা ঘুরে বেড়াচ্ছেন। প্রকাশ্যে কোনও ব্যক্তিকে ধূমপান, এমনকী থুতু ফেলতে দেখলেই জরিমানা আদায় করছেন তাঁরা। দার্জিলিং পুরসভার তরফে জানানো হয়েছে, এবার থেকে প্রকাশ্যে ধূমপান করলেই ৫০০ টাকা জরিমানা দিতে হবে। দিতে হবে থুতু ফেললেও জরিমানা ৫০০ ! ছাড় পাবেন না পর্যটকরাও।

উল্লেখ্য,দার্জিলিংয়ে প্রকাশ্যে ধূমপান ও থুতু ফেলার উপর আগে থেকেই নিষেধাজ্ঞা ছিলই। কিন্তু নিয়ম না মানলে জরিমানা দিতে হত না। ফলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রকাশ্যে ধূমপান বা থুতু ফেলা সম্পূর্ণরূপে বন্ধ করা যায়নি। পুরসভার তরফে সকলকে সচেতন করে বলা হয়েছে। নিজে প্রকাশ্যে ধূমপান করবেন না। থুতু ফেলবেন না। অন্যদেরও এই কাজ করতে দেবেন না। পুরসভার তরফে জানানো হয়েছে, কাউকে প্রকাশ্যে ধূমপান করতে দেখলেই ছবি তুলে নির্দিষ্ট নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন সাধারণ মানুষ। সেই অভিযোগ ভিত্তিতে পদক্ষেপ করা হবে।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...