Friday, April 3, 2026

Satyam Roychowdhury: ‘চাণক্য পুরস্কার’ পেলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার

Date:

Share post:

প্রত্যেকদিন নিরলস প্রচেষ্টার মাধ্যমে টেকনো ইন্ডিয়া গ্রুপকে (Techno India Group) একের পর এক মাইলস্টোন তৈরির লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন যিনি, সেই সত্যম রায়চৌধুরীকে (Satyam Roychowdhury) এবার ‘চাণক্য’ পুরস্কারে (Chanakya Award) সম্মানিত করা হল। জীবনে উন্নতির শিখরে পৌঁছতে গেলে শিক্ষার প্রয়োজন অনস্বীকার্য। আর সঠিক পরিসর তৈরি করতে পারলে ভবিষ্যতের সম্ভাবনাময় প্রতিভা খুব তাড়াতাড়ি বিকশিত হতে পারে। ঠিক এমনটাই বিশ্বাস করেন টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (SNU) আচার্য সত্যম রায়চৌধুরী (Satyam Roychowdhury)। শিক্ষার প্রসারে তাঁর অগ্রণী ভূমিকা কথা মাথায় রেখেই পাবলিক রিলেশনস কাউন্সিল অফ ইন্ডিয়া’র (PRCI) তরফে তাঁকে এই বিশেষ পুরস্কারে সম্মানিত করা হল।

শুক্রবার কলকাতায় দু’দিন ব্যাপী ১৬তম ‘গ্লোবাল কমিউনিকেশন কনক্লেভ’-এর (Global Communication Conclave) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই সত্যম রায়চৌধুরীর হাতে এই সম্মান তুলে দেন রাজ্যের বিদ্যুৎ, আবাসন এবং ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও চিত্র পরিচালক অরিন্দম শীল(Arindam Sil) সহ বিনোদন, ক্রীড়া এবং শিক্ষা জগতের অন্যান্য ব্যক্তিত্বরা। পুরস্কার পাওয়ার পর আবেগে আপ্লুত হয়ে সত্যম রায় চৌধুরী জানান এই বিশেষ সম্মান তাঁকে অনুপ্রাণিত করবে আগামীতে আরও বড় কিছু করার জন্য। টেকনো ইন্ডিয়া গ্রুপ এভাবেই শিক্ষার প্রসারে নিজেদের কাজ করে যাবে বলেই আশ্বস্ত করেন তিনি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিনিয়র অ্যাডভাইসর কাঞ্চন গুপ্ত এই অনুষ্ঠানে পেশাদার জনসংযোগের গুরুত্ব আর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...