Thursday, June 25, 2026

বেলেঘাটায় লোহার কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

Date:

Share post:

শহরের বুকে ফের অগ্নিকাণ্ড। বেলেঘাটায় (Belehghata) সুরেন সরকার রোডে লোহাপট্টির কারখানায় আগুন। লোহা কাটাইয়ের (Iron cutting) কাজে আচমকা বিপত্তি। সিলিন্ডার বি*স্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘিঞ্জি এলাকার পাশে কারখানা হওয়ায় দ্রুত আগুন (Fire) ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে দমকলের চারটি ইঞ্জিন (Fire Engine) ঘটনাস্থলে পৌঁছে পকেট ফায়ার (Pocket Fire) নির্দিষ্ট করে। কালো ধোয়ায় গোটা এলাকা ছেয়ে গেছে, ফলে কারখানার ভেতরে প্রবেশ করতে সমস্যায় পড়েন দমকল কর্মীরা। জল স্প্রে করে আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। আগুনে ঝলসে দুজন গুরুতর জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এলাকার মানুষ বলছেন কারখানার ৫২ জন মালিক, তাঁদের এই বিষয়ে বলা হলেও সময় মতো এসে উপস্থিত হতে পারেন নি। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাই। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

অন্যদিকে শনিবার সকালেই কামারহাটির (Kamarhati Jute Mill) এক জুট মিলে ফিনিশিং বিভাগে (Finishing department) আগুন লাগে। বিধ্বংসী আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে । যেহেতু পাটের কারখানা তাই অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানাকে গ্রাস করে । আনুমানিক সকাল সাড়ে আটটা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...