Wednesday, June 10, 2026

“যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে”! ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর টুইট জয়শংকরের

Date:

Share post:

ইউক্রেনের বিদেশমন্ত্রী (Ukraine Forgein Minister) দিমিত্র কুলেবার (Dmytro Kuleba) সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। শনিবার কম্বোডিয়ার রাজধানী নমপেন শহরে আসিয়ান-ইন্ডিয়া সামিট (Asian India Summit) চলাকালীন দুজনের মধ্যে বৈঠক হয় বলে খবর। এরপর নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter) এই বৈঠকের কথা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। জয়শঙ্কর লেখেন, ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি খাদ্যশস্য রপ্তানি ও পারমানবিক হামলার আশঙ্কা নিয়েও আমাদের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই মস্কোয় রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছিলেন এস জয়শংকর। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ভারত মধ্যস্থতা করবে না বলেও সরাসরি জানিয়ে দেন তিনি। এরপরই শনিবার ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। তবে বিশেষজ্ঞ মহলের মতে, সরকারিভাবে হস্তক্ষেপ না করার কথা বললেও নেপথ্যে থেকে যুদ্ধ পরিস্থিতি যাতে একেবারে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, সেই চেষ্টা করছে নয়াদিল্লি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে আমেরিকা সহ পশ্চিমি দুনিয়া মস্কোর উপর নানা নিষেধাজ্ঞা জারি করলেও নয়াদিল্লি সেই পথে এগোয়নি। কূটনৈতিক এবং বাণিজ্যিক স্তরে দুই পুরনো বন্ধু দেশের যোগাযোগ অব্যাহত রয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রাশিয়া সংক্রান্ত ভোটাভুটিতে ধারাবাহিক ভাবে ভারত ভোটদানে বিরত থেকে ভারসাম্যের অবস্থান নিয়ে চলেছে।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...