Thursday, February 19, 2026

ফের অনুব্রতর পরিচিতদের অ্যাকাউন্টে ১৬ কোটির হদিশ,তিন ব্যাঙ্কের অধিকারিককে তলব সিবিআইয়ের

Date:

Share post:

গরু পাচার কাণ্ডের তদন্তে নয়া মোড়।এবার অনুব্রত এবং তাঁর পরিবার, পরিচিতদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার খোঁজ পেল সিবিআই৷ এই তথ্য আসার পরই তিনটি ব্যাঙ্কের আধিকারিকদের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷সিবিআই সূত্রে জানা গিয়েছে, মোট আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তাদের হাতে এসেছে৷ এই অ্যাকাউন্টগুলিতে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে মোট ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা পড়েছে৷ যে তিনটি ব্যাঙ্কে এই অ্যাকাউন্টগুলি ছিল, তার মধ্যে দু’টি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি ব্যাঙ্ক রয়েছে৷ সব নিয়ম মেনে এই টাকা জমা দেওয়া হয়েছিল কিনা, ব্যাঙ্ক আধিকারিকদের থেকে তা জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা৷

কিছুদিন আগে লটারিকাণ্ডের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সিবিআইয়ের তদন্তে!সিবিআই সূত্রে দাবি, অনুব্রত মণ্ডলের মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফের লটারি জেতার টাকার হদিশ মিলেছে। এবার ৫০ লক্ষ টাকা! অর্থাৎ, এই নিয়ে বাবা ও মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে, ৫ বার লটারি জেতার হদিশ পেল সিবিআই। তাদের দাবি, ২০১৯ সালে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে লটারি জেতার ১০ লক্ষ টাকা ঢোকে। ওই বছরেই তাঁর মেয়ের অ্যাকাউন্টে ঢোকে ২৫ ও ২৬ লক্ষ টাকা। CBI সূত্রে দাবি করা হচ্ছে, তারা যে নতুন ৫০ লক্ষ টাকার হদিশ পেয়েছে, সেই টাকা সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল ২০২০-র জানুয়ারি মাসে। আর অনুব্রত মণ্ডল ১ কোটি টাকার লটারি জিতেছিলেন ২০২১-এ।

গরু পাচারের বেআইনি কারবারের সূত্রেই অনুব্রত মণ্ডল নামে বেনামে বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন বলে আগেই অভিযোগ করেছে সিবিআই এবং ইডি৷ জানা গিয়েছে, যে অ্যাকাউন্টগুলিতে এই কোটি কোটি টাকা জমা পড়েছে সেগুলি অনুব্রত মণ্ডল, তাঁর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল এবং মেয়ে সুকন্যা মণ্ডলের নামে ছিল৷এ ছাড়াও দু’টি সংস্থার নামেও অ্যাকাউন্ট রয়েছে৷ এই সংস্থা দু’টির মালিকানা কার হাতে রয়েছে, তা স্পষ্ট করেননি কেন্দ্রীয় গোয়েন্দারা৷ এ ছাড়াও অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের অ্যাকাউন্টেও মোটা টাকা জমা পড়েছিল৷

এরই পাশাপাশি, ভারত সেবাশ্রম সঙ্ঘের জমি হস্তান্তরেও নিয়মের তোয়াক্কা করা হয়নি বলে জানিয়েছে ইডি। মঙ্গলবার দিল্লিতে ইডির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে ভারত সেবাশ্রমের মহারাজকে। তাঁর কাছ থেকে জমি হস্তান্তরের পুরো প্রক্রিয়াটি জানতে চায় ইডি।

এই বিপুল পরিমাণ টাকার উৎস কী তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ পাশাপাশি বিপুল পরিমাণ এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করার সময় নিয়ম না মানা হলে সেক্ষেত্রে ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে অনুব্রত বা তাঁর ঘনিষ্ঠদের কোনও যোগসাজশ ছিল কি না,তাও খতিয়ে দেখা হচ্ছে৷

spot_img

Related articles

‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস তাঁর সর্বদা। তিনি চান বাংলার হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে প্রতিভার বিকাশ...

ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের...

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া।...

রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি...