Friday, June 19, 2026

নীরব পুতুল নাড্ডা: গুজরাটে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা শাহের, তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

গুজরাট নির্বাচনে (Gujrat Election) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এহেন পরিস্থিতির মাঝেই গুজরাটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভূপেন্দ্র প্যাটেলের (Bhupendrabhai Patel)নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ( J P Nadda)এড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে বিজেপির (BJP) মুখ্যমন্ত্রী মুখ ঘোষণায় গেরুয়া শিবিরের গণতান্ত্রিক নীতি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কড়া ভাষায় অমিত শাহের সমালোচনার পাশাপাশি জেপি নাড্ডাকে ‘পুতুল’ (Puppet) সভাপতি বলে কটাক্ষ করলেন তিনি।

মঙ্গলবার দুপুরে টুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “একজন পুতুল আর একজন এই পুতুলকে নাচান। এই হল বিজেপির নীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেছেন। অথচ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নীরব পুতুল হয়ে শুধুই দর্শক।” একই সঙ্গে তিনি লেখেন, “দলে যাদের গণতান্ত্রিক নীতি নেই, নিশ্চিতভাবে দেশের গণতন্ত্রের প্রতি তাদের কোন বিশ্বাস থাকতে পারে না।”

উল্লেখ্য, দীর্ঘদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব সামলে এসেছেন অমিত শাহ। বর্তমানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসলেও অলিখিতভাবে দলের রাশ আজও তার হাতে। তাই বিজেপির না না কর্মকাণ্ডে সর্বভারতীয় সভাপতিকে ওকে সিদ্ধান্ত নিতে দেখা যায় অমিত শাহকে। সেই ছবি এদিন ফুটে উঠলো গুজরাটের মুখ্যমন্ত্রী মুখ ঘোষণায়। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে এড়িয়ে গুজরাটে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে ভূপেন্দ্র প্যাটেলের নাম ঘোষণা করলেন শাহ। গণতন্ত্রবিহীন রাজনৈতিক দল বিজেপির এই কর্মকাণ্ডে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়লেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...