Wednesday, April 1, 2026

করোনা আর ডেঙ্গির উপসর্গে অদ্ভুত মিল! চিন্তায় চিকিৎসকরা

Date:

Share post:

যত সময় যাচ্ছে তত বাড়ছে ডেঙ্গির (Dengue) দাপট। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আরও দু’জনের মৃ*ত্যুর খবর মিলেছে। তাঁরা বেলেঘাটা আইডি (Beleghata ID Hospital) হাসপাতালেই প্রাণ হারিয়েছেন ২ জন। এসবের মাঝেই চাঞ্চল্যকর তথ্য হাতে এল বিশেষজ্ঞদের। করোনার (Corona) উপসর্গের সঙ্গে ডেঙ্গির (Dengue) উপসর্গের মিল খুঁজে পাচ্ছেন চিকিৎসকেরা। এতদিন পর্যন্ত ডেঙ্গি মানেই প্লেটলেটের সংখ্যা কমে আসা, এই ধারণাই ছিল। কিন্তু এবার নয়া ভারিয়েন্টে রয়েছে করোনা ভাইরাসের মতো ফুসফুসের সংক্রমণের উপসর্গ।

রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর বলছে, গত একমাসে অন্তত ৮ জনের মৃ*ত্যু হয়েছে। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রায় ৫৫ হাজারের বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৭৭। বিশেষজ্ঞদের মতে সম্প্রতি যাঁরা ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন, তাঁদের লিভার, ফুসফুসে জল জমছে। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গের কার্যাবলী ব্যাহত হচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে প্লেটলেটের সংখ্যায় খুব একটা পরিবর্তন হচ্ছে না। ফলে মাঝেমধ্যেই ডেঙ্গিকে ঠিকমত সনাক্ত করা যাচ্ছে না। যার জেরে বাড়ছে চিন্তা। এদিকে ডেঙ্গি মোকাবেলায় প্রশাসনের দিকে আঙ্গুল তুলে হাওড়ায় বিজেপির পুরসভা অভিযান। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে বিজেপি সমর্থকরা পুলিশের ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কলকাতার পর এবার হাওড়া, ডেঙ্গি নিয়ে রাজনীতি করার চেষ্টা বিজেপির বলেই অভিযোগ রাজনীতিবিদদের।

Related articles

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...