Friday, April 3, 2026

মিজোরামে খনিতে দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৮ পরিযায়ী শ্রমিক

Date:

Share post:

মিজোরাম মর্মান্তিক দুর্ঘটনা। খনিতে কাজ করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন ১৫ জন খনি কর্মী। মিজোরামের হানাথিয়াল জেলার মৌদরা গ্রামে তাঁরা একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করতে গিয়েছিলেন। গতকাল, দুপুর নাগাদ হঠাৎই একটি পাথর ভেঙে পড়ে। অনেকেই ঘটনাস্থল থেকে নিরাপদ জায়গায় সরে যান। তবে আটকে পড়েন প্রায় ১৫ জন শ্রমিক।

আরও পড়ুন:বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম‍্যাচে ঘুরে দাঁড়াল বাংলা, মিজোরামকে হারাল ৯ উইকেটে

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা। প্রশাসনের চেষ্টায় উদ্ধার করা যায় ৮ জন পরিযায়ী শ্রমিকের দেহ। বিহার থেকে তাঁরা কাজ করতে গিয়েছিলেন। খনি বিপর্যয়ের জেরে প্রাণ হারিয়েছেন ওই ৮ জন। এখনও আটকে রয়েছেন ৭জন। বিপর্যয় মোকাবিল বাহিনীর তরফে জানানো হয়েছে, মৃতদেহের ময়নাতদন্তের পর পরিবারের কাছে পাঠানো হবে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...