Wednesday, June 24, 2026

বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম‍্যাচে ঘুরে দাঁড়াল বাংলা, মিজোরামকে হারাল ৯ উইকেটে

Date:

Share post:

বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম‍্যাচে ঘুরে দাঁড়াল বাংলা। এদিন বোলারদের দাপটে মিজোরামকে ৯ উইকেটে হারাল অভিমূন‍্য ইশ্বরনের দল। বাংলার হয়ে চার উইকেট প্রদীপ্ত প্রামানিকের। বোলারদের দাপটে এদিন মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় মিজোরামের ইনিংস।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় মিজোরাম। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ৫৭ রানে গুটিয়ে রায় তারা। মিজোরামের হয়ে সর্বোচ্চ রান জোসেপের। ২১ রান করেন তিনি। ১৪ রান করেন অবিনাশ যাদব। অধিনায়ক তারুবর কোহলি করেন ৪ রান। বাংলা ছেড়ে মিজোরামে যোগ দেওয়া শ্রীবৎস গোস্বামী নিজের পুরনো দলের বিরুদ্ধে নজর কাড়তে ব‍্যর্থ এদিন। ব্যাট করতে নেমে মাত্র ৪ রানের বেশি করতে পারেননি তিনি। বাংলার হয়ে চার উইকেট প্রদীপ্ত প্রামানিকের। তিন উইকেট গীত পুরির। দুই উইকেট মুকেশ কুমারের। এক উইকেট শাহবাজ আহমেদের।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় বাংলা। বাংলা মাত্র ৬.২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪৩.৪ ওভার বাকি থাকতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে লক্ষ্মীরতন শুক্লার দল। ৯ বলে ৪ রান করে রালতের বলে আউট হন সুদীপ ঘরামি। ১৫ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন ঋত্বিক চৌধুরী। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ১৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন অগ্নিভ পান। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের মহারণে মুখোমুখি পাকিস্তান-ইংল‍্যান্ড, কী বলছে মেলবোর্নের আকাশ?

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...