Tuesday, June 23, 2026

টি-২০ বিশ্বকাপের মহারণে মুখোমুখি পাকিস্তান-ইংল‍্যান্ড, কী বলছে মেলবোর্নের আকাশ?

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই শুরু টি-২০ বিশ্বকাপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি পাকিস্তান বনাম ইংল‍্যান্ড। ২০০৯ সালের পর টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাবর আজমদের সামনে। তবে এরই মধ‍্যে বাঁধা দিতে তৈরি বৃষ্টি। রবিবার মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একশো শতাংশ। এমনটাই বলছে আবহাওার পূর্বাভাস। সুতরাং, ম্যাচ নির্বিঘ্নে আয়োজিত হবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন।

রবিবার বৃষ্টির জন‍্য ম্যাচ আয়োজিত না হলে খেলা গড়াবে সোমবার রিজার্ভ ডে-তে। যদিও ম্যাচের দিন সকাল সকাল আবহাওয়ার যেরকম গতিবিধি চোখে পড়েছে, তাতে একেবারে হতাশ হবেন না ক্রিকেটপ্রেমীরা। সকালের দিকে মেলবোর্নের আবহাওয়া ছিল একেবারে পরিস্কার। ঝকঝকে রোদ ছিল চারিদিকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের আনাগোনা চোখে পড়ে। অস্ট্রেলিয়ার আবহাওয়া খবর অনুযায়ী, রবিবার সারাদিন মেলবোর্নের আকাশ মেঘে ঢাকা থাকবে। সকালের দিকে ঝড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। যদিও সকাল সকাল বৃষ্টি হয়নি।

আইসিসির নিয়ম মতো রবিবার সবরকমভাবে চেষ্টা করা হবে ম্যাচ শেষ করার। তারজন্য ওভার সংখ্যা কমানোর প্রয়োজন হলে, তাতেও অসুবিধা নেই। তবে দ্বিতীয় ইনিংসে যদি অন্ততপক্ষে ১০ ওভারের খেলা সম্পূর্ণ না হয়, তবে ম্যাচ টেনে নিয়ে যাওয়া হবে রিজার্ভ ডে-তে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...