Tuesday, June 23, 2026

Jyotsna Mandi : বাঁকুড়ায় খাদ্য প্রতিমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ আদিবাসী সমাজের

Date:

Share post:

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নিয়ে অখিল গিরির (Akhil Giri) মন্তব্যের জেরে এবার বাঁকুড়ায় বিক্ষোভ আদিবাসী সমাজের (Tribal Community)। খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির (Jyotsna Mandi) গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান আদিবাসীরা। কারামন্ত্রীর (Minister of State in the Ministry of Correctional Administration of West Bengal) গ্রেফতারির দাবি তুলে খাদ্য প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করলেন আদিবাসীরা। এই প্রসঙ্গে জোৎস্না মান্ডি (Jyotsna Mandi) জানিয়েছেন তিনি এবং তৃণমূল কংগ্রেস (TMC) কোনভাবেই অখিল গিরির মন্তব্যকে সমর্থন করে না। আদিবাসীরা ইতিমধ্যেই খাতরা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যাচ্ছে।

অন্যদিকে রবিবার অখিল গিরির বিরুদ্ধে দিল্লির নর্থ অ্যাভিনিউ পুলিশ স্টেশনে (North Avenue Police Station) অভিযোগ দায়ের করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। প্রসঙ্গত শনিবার সারাদিন অখিল গিরির মন্তব্যের জেরে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখিয়ে রাজনৈতিক ময়দান গরম করতে চেয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খুব স্পষ্টভাবে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে, দল কোনওভাবেই কারামন্ত্রী অখিল গিরির কোন মন্তব্যকে সমর্থন করে না। শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টুইটারে স্পষ্টভাবে নিজেদের অবস্থান জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে লেখা হয়েছে অখিল গিরির করা মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে দল। নারী ক্ষমতায়নের যুগে এই ধরনের শব্দের ব্যবহার কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। ঘটনার পরেই অখিল গিরি নিজে তাঁর করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরেও বিতর্ক থামছে না । আজ রবিবারও জেলায় জেলায় এই ইস্যুকে হাতিয়ার করেই রাস্তায় নেমে গন্ডগোল বাধানোর চেষ্টা করছে বিজেপি, এমনটাই অভিযোগ করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...