Saturday, March 14, 2026

আচমকা হার্ট অ্যাটার্ক!ঐন্দ্রিলার অবস্থা আরও সংকটজনক

Date:

Share post:

অতি সংকটজনক অবস্থারে মধ্যেই হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাসপাতাল সূত্রের খবর, বুধবার সকালেই পর পর হার্ট অ্যাটার্ক হয় অভিনেত্রীর। তাঁর অবস্থা একেবারেই স্থিতিশীল নয়। দেওয়া হয়েছে সিপিআর। হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলাকে মুহূর্তের জন্য একা ছাড়েননি সব্যসাচী।

আরও পড়ুন:আরও সংকটে অভিনেত্রী ঐন্দ্রিলা, মতিষ্কে একাধিক ব্লাড ক্লট

মঙ্গলবার থেকেই ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছিলেন, ঐন্দ্রিলার স্ক্যান রিপোর্ট অনুযায়ী তাঁর মাথায় ক্লট রয়েছে। যে দিক অপারেশন করা হয়েছিল মূলত তার উলটো দিকে জমাট বাঁধতে শুরু করেছে রক্ত। অপারেশন করতে চাইছেন না চিকিৎসকরা। চালু করা হয়েছে অ্যান্টিবায়োটিক। সামান্য বাড়ানো হয়েছিল ভেন্টিলেশন প্রেসারও। তাঁর শরীর এতে সাড়া দেয় কি না, তা দেখার জন্য বাড়তি সতর্কতায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।তবে এর মধ্যেই হার্ট অ্যাটার্ক হওয়ায় চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।

ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনায় অভিনেত্রীর পাশে গোটা টলিপাড়া। মঙ্গলবার পরমব্রত ফেসবুকে ঐন্দ্রিলা ও সব্যসাচীর একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘এই ছোট্ট মেয়েটি এবং ওর সঙ্গীর জন্য প্রার্থনা করুন। ও শুরু থেকে মেয়েটির পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাদের দু’জনকেই ব্যক্তিগত ভাবে চিনি না। কিন্তু ঐন্দ্রিলা তোমার লড়াইকে কুর্নিশ জানাতে চাই।’’ তিনি আরও লিখেছেন, ‘‘সব্যসাচী তুমি যেভাবে শুরু থেকে ওর সঙ্গে এই লড়াইতে পাশে দাঁড়িয়েছ তা সাহচর্য এবং ভালবাসার প্রতি নতুন করে বিশ্বাস তৈরি করেছে। হ্যাঁ, আমরা তোমার কথা শুনতে পেয়েছি এবং নিশ্চয়ই কোনও অলৌকিকের জন্য প্রার্থনা করব।’’পরমব্রতর এই পোস্টে মন্তব্য করে অরিন্দম শীল জানিয়েছেন, তিনিও প্রার্থনা করছেন ঐন্দ্রিলার জন্য।

সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার ছবি পোস্ট করে বিদিপ্তা চক্রবর্তী লিখেছেন, ‘আমারও প্রায় এই বয়েসী একটা মেয়ে আছে। তার জন্মদিনে আজ মন প্রাণ দিয়ে আমার এটুকুই প্রার্থনা এই কঠিন লড়াই জিতে খুব তাড়াতাড়ি ফিরে আসুক মেয়েটা। ঐন্দ্রিলার বাবা মা আর সব্যসাচীর পাশে থেকে শুধু প্রার্থনা করছি ওদের এই কঠিন সময় কেটে যাক যত তাড়াতাড়ি সম্ভব।’ফেসবুকে ঐন্দ্রিলার জন্য প্রার্থনার কথা জানিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়ও। এছাড়াও ঐন্দ্রিলা সহকর্মীরা, মিশমি থেকে শুরু করে সৌম্যি প্রত্যেকেই। ঐন্দ্রিলা ফিরে আসুক.. ফেসবুক জুড়ে শুধুই প্রার্থনা।

 

 

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...