Saturday, June 27, 2026

ফের হাওড়া- বর্ধমান শাখার একগুচ্ছ ট্রেন বাতিল,জানাল পূর্ব রেল

Date:

Share post:

বারুইপাড়া ও চন্দনপুর সেকশনে চতুর্থ লাইনের কাজ চলবে। সেই সঙ্গে ট্রাফিক ও পাওয়ার ব্লকেরও কাজ চলবে ১৮ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত।এর কারণে চলতি সপ্তাহ থেকে ফের হাওড়া-বর্ধমান শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। আগামী ১৮ নভেম্বর (শুক্রবার) থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট দশ দিন বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। ফলে ফের সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রীদের।

একনজরে দেখে নিন বাতিল ট্রেনগুলির তালিকা-
হাওড়া থেকে বাতিল – ৩৬৮১১, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬৮৪৯, ৩৬৮৫১, ৩৬৮৫৫, ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭, ৩৬০৮১, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০৮৭, ৩৬০১১, ৩৬০৭১
শিয়ালদহ থেকে বাতিল – ৩২৪১১, ৩২৪১৩
বর্ধমান থেকে বাতিল – ৩৬৮১২, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৬৮৪২, ৩৬৮৪৮, ৩৬৮৫৪, ৩৬৮৫৮
চন্দনপুর থেকে বাতিল – ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮
মশাগ্রাম থেকে বাতিল – ৩৬০৮২, ৩৬০৮৪, ৩৬০৮৬, ৩৬০৮৮
বারুইপাড়া থেকে বাতিল – ৩৬০১২, ৩২৪১২, ৩২৪১৪
গুড়াপ থেকে বাতিল – ৩৬০৭২
একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ বাতিল

  • ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস (বর্ধমান থেকে রাত ১.২৫ মিনিটে ছাড়ার সময়) ব্যান্ডেল দিয়ে যাবে
  • ১২৩২৮ দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস (বর্ধমান থেকে রাত ১.২৫ মিনিটে ছাড়ার সময়) ব্যান্ডেল দিয়ে যাবে
  • ১৫২৩৬ দারভাঙা-হাওড়া এক্সপ্রেস (বর্ধমানে পৌঁছায় রাত ১ টা ৯ মিনিটে) ব্যান্ডেল দিয়ে ঘোরানো হবে
  • ১৩১৪৮ উত্তরবঙ্গ এক্সপ্রেস (বর্ধমানে পৌঁছায় রাত ২ টো ৪৬ মিনিটে) ব্যান্ডেল দিয়ে ঘোরানো হবে।
  • ১৫২৩৪ দারভাঙা-কলকাতা এক্সপ্রেস (বর্ধমান পৌঁছায় রাত ১ টা ৯ মিনিটে) ব্যান্ডেল দিয়ে ঘোরানো হবে।


এর আগেই বেশ কিছুদিন পাওয়ার ব্লকের কাজের জন্য হাওড়া-বর্ধমান রুটে বেশ কিছু লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছিল। এবার ফের সেই একই একই ভোগান্তির শিকার সাধারণ মানুষ।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...