Tuesday, April 14, 2026

ভবানীপুরে কার্তিক পুজার উদ্বোধনে প্রকাশিত হল মদন মিত্রর নতুন গান ‘ দে গোল ‘

Date:

Share post:

সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এই মুহূর্তে সব রাজনৈতিক দল রণকৌশল সাজাতে ব্যস্ত। ভবানীপুরের ইউনাইটেড ইউথ ফোরামের (Bhabanipur United Youth Forum) কার্তিক পুজোর উদ্বোধনে এসে আসন্ন নির্বাচনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মদন মিত্র (Madan Mitra) বললেন, বাংলায় আবার তৃনমূলের (TMC) জয়জয়কার হতে চলেছে। কামারহাটির (Kamarhati) বিধায়ক এদিন বলেন সামনে পঞ্চায়েত কাপ এবং ফুটবল বিশ্বকাপ (Football World Cup)। এই দুই কাপকে সামনে রেখে এস এস প্রোডাকশনের (SS Production) তরফ থেকে একটি গান লঞ্চ করা হল, যার নাম ‘দে গোল’ (De Goal)।

কার্তিক পুজোর (Kartik Puja) আনন্দে সামিল হতে প্রত্যেক বছর ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরামের পুজোর উদ্বোধনে হাজির হন মদন মিত্র। তিনি এদিন জানান, এখানে পুজো দিয়ে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করবে এটাই সবার প্রার্থনা। পুজো কমিটির তরফ থেকে ১০০০ কার্তিক কেনা হয়েছে বলে জানান বিধায়ক। তিনি বলেন যাঁদের সন্তান নেই তাঁরা তো বটেই পাশাপাশি সিঙ্গেল মাদাররাও চাইলে কমিটির সঙ্গে যোগাযোগ করে বিশেষ পুজোর ব্যবস্থা করতে পারেন, যার থেকে এক বছরের মধ্যে সন্তান লাভ সন্তান করতে পারেন তাঁরা।

পাশাপাশি তিনি এই উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে পঞ্চায়েত কাপ এবং ফুটবল বিশ্বকাপের প্রতীকী ট্রফি তুলে নির্বাচনে তৃণমূলের জয়গান গেয়ে শোনান। এস এস প্রোডাকশনের ব্যানারে এবার লঞ্চ হল মদন মিত্রর নিজস্ব গান ‘দে গোল ‘। একই সঙ্গে বিজেপি নেতৃত্বকে এই গানের মাধ্যমে তুলোধোনা করেন তিনি। নাম করেই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নিজস্ব স্টাইলেই সুর চড়ান মদন মিত্র। এদিন মণ্ডপ চত্বরে এবং ভবানীপুরে পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কিছু পোস্টার দেওয়া হয় যেখানে লেখা হয়েছে ‘আসিতেছে দিলু, শু. সু, মুখ্য ভূমিকায় মদন মিত্র’। এদিন সাংবাদিকদের সামনে খালি গলায় নতুন গান ‘দে গোল’ দু কলি গেয়ে শোনান বিধায়ক।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...