Wednesday, June 24, 2026

কেশপুরে দুষ্কৃতী হামলায় হাত উড়ল তৃণমূল কর্মীর

Date:

Share post:

বীরভূমের সাঁইথিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে দুষ্কৃতী হামলায় হাত উড়ল তৃণমূল কর্মীর।এলাকার দখলকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনার পরিস্থিতি তৈরি হতেই এই ঘটনা ঘটে। আহত তৃণমূল কর্মীকে রক্তাক্ত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:“চোর ধরো জেল ভরো”, শুভেন্দুর নারদা কেলেঙ্কারির কুখ্যাত ছবিতে ছয়লাপ সাঁইথিয়া

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেশপুরের চরকা গ্রামে এলাকা দখলকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে বচসা বাঁধে। এরপর তা চরমে ওঠে। এরইমধ্যে আচমকা দুষ্কৃতীদের বোমাবাজিতে তৃণমূল কর্মীর হাত উড়ে যায়।ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের বিশাল টিম।জানা গিয়েছে, আহত তৃণমূল কর্মীর নাম রফিকুল আলম। আপাতত তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় বিরোধীদের চক্রান্তের অভিযোগ করেছে তৃণমূল।পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর অজিত মাইতির অভিযোগ, দীর্ঘদিন ধরেই শান্ত্যিপূর্ণ এলাকাগুলিতে অশান্তি পাকাতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই তাদের শান্তিপূর্ণ    জায়গায় গণ্ডগোল বাঁধাচ্ছে তাঁরা।সিপিএম ও বিজেপির উস্কানিতেই এই অশান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন ।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...