Wednesday, June 24, 2026

বিরোধীদের পুর-অধিবেশন বয়কট: বিক্ষোভে রাম-বাম যোগ প্রকাশ্যে, তীব্র কটাক্ষ ফিরহাদের

Date:

Share post:

কলকাতা পুরসভায় মাসিক অধিবেশনের মধ্যেই ডেঙ্গু নিয়ে গোলমাল বাধায় বাম-বিজেপি (Left-BJP)। সঙ্গী কংগ্রেসও। অধিবেশন থেকে একযোগে ওয়াকআউট করে তারা। মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিরোধীরা। এরপরেই মেয়র কটক্ষ করে বলেন, এতে স্পষ্ট বাম ও রাম একসঙ্গে রয়েছে।

বুধবার কলকাতা (Kolkata) পুরসভার মাসিক অধিবেশনে ডেঙ্গু নিয়ে মুলতবি প্রস্তাব আনেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক (Santosh Pathak)। এতে সহমত জানায় বাম ও বিজেপি। বিজেপি কাউন্সিলের অভিযোগ, “ডেঙ্গুতে রাজ্যে ৫২ হাজার মানুষ আক্রান্ত। কলকাতায় রোজ মৃত্যু হচ্ছে আর ডেপুটি মেয়র যে পরিসংখ্যান দিচ্ছেন সেটা কম। পুরসভায় সর্বদলীয় বৈঠক চান তাঁরা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে অধিবেশন বয়কট করেন বাম, কংগ্রেস, বিজেপি কাউন্সিলররা। বিক্ষোভ চলাকালীন অধিবেশন শেষ করে নিজের দফতরে ঢুকে যান মেয়র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিরোধীদের অধিবেশন বয়কট দেখেই বাম ও রামের যোগ স্পষ্ট।

এবছর রাজ্যে দাপট দেখাতে শুরু করেছে ডেঙ্গু। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রাণ কেড়েছে বহু মানুষের। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। সরকারের নির্দেশ, সমস্ত হাসপাতালে ২৪ ঘণ্টা ফিভার ক্লিনিক চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আশাকর্মীদের ১০০ শতাংশ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচেতনতা প্রচারেরও জোর দিয়েছে রাজ্য সরকার। সতর্ক পুরসভাগুলিও। কিন্তু উদ্যোগ নেওয়ার পরেও বিরোধীদের এই গোলমাল নিছকই রাজনৈতিক অ্যাজেন্ডা বলে মত অনেকের।

আরও পড়ুন- হার্ট অ্যাটাকের ধাক্কা সামলে CPR-এ সাড়া ঐন্দ্রিলার, সুস্থতার প্রার্থনা টলি তারকাদের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...