Wednesday, June 24, 2026

‘মেসিকে বলে এসেছি, ওকে হারিয়েই চ্যাম্পিয়ন হব’, সাক্ষাৎকারে বললেন নেইমার

Date:

Share post:

সামনেই কাতার ফুটবল বিশ্বকাপ। মহারণে মেতে উঠেছে ফুটবল বিশ্ব। ইতিমধ্যে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দেশ। প্রস্তুতিতে ব‍্যস্ত পাঁচবারের বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন ব্রাজিলও। ছন্দে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারও। আগের দুটো আসরে হতাশ করেছিলেন। তবে কাতার বিশ্বকাপের আগে দারুণ মেজাজে রয়েছেন নেইমার দ্য সিলভা। এক সাক্ষাৎকারে যেমন বলেই দিলেন, ” লিওনেল মেসিকে বলে এসেছি, ওকে হারিয়েই চ্যাম্পিয়ন হব। তবে কথাটা মজা করেই বলেছি। ক্লাবের প্র্যাকটিসে আমাদের মধ্যে বিশ্বকাপ নিয়ে খুব একটা কথা হয় না। তবে মাঝেমধ্যে আমরা একে অন্যের সঙ্গে মজা করি। তেমনই একটা মুহূর্তে আমি ওকে বলেছি, ফাইনালে দেখা হচ্ছে। তবে কাপ জিতবে ব্রাজিল-ই।” আরেক তারকা সতীর্থ কিলিয়ান এমবাপে সম্পর্কে নেইমারের বক্তব্য, ‘‘লিও এবং কিলিয়ান দু’জনেই গ্রেট। ওদের পাশে খেলার মজাটাই আলাদা।”

তবে এবারের বিশ্বকাপ যে তিনি জেতার জন্য মুখিয়ে রয়েছেন, তা গোপন করেননি নেইমার। ব্রাজিলীয় তারকার বক্তব্য, “বিশ্বকাপ জেতা আমার সবথেকে বড় স্বপ্ন। যেদিন থেকে ফুটবল বুঝতে শিখেছি, সেদিন থেকেই স্বপ্নটা দেখছি। ছোটবেলার এই স্বপ্ন পূরণ করার আরও একটা সুযোগ পাচ্ছি। আশা করি, সফল হব।”

এদিকে, তুরিনে জোরকদমে চলছে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি। নেইমারও অনুশীলনে টেক্কা দিচ্ছেন বাকিদের। কোচ তিতে অনুশীলনে ফুটবলারদের স্কিলের পরীক্ষা নেওয়ার জন্য এক অভিনব পন্থ বেছেছিলেন। ড্রোনের সাহায্যে প্রায় তিরিশ ফুট উঁচু থেকে বল ফেলা হচ্ছিল মাঠে। সেই বল নিয়ন্ত্রণ করতে হবে ফুটবলারদের। যা অনায়াসে করে দেখালেন নেইমার। পরে ৩৫ ফুট উঁচু থেকে ফেলা বলও অনায়াসে রিসিভ করে সতীর্থদের প্রশংসা আদায় করে নিলেন। তবে মার্কুইনোসের চোট চিন্তায় রাখছে তিতেকে। ব্রাজিলীয় ডিফেন্ডারের মাংশপেশিতে চোট রয়েছে। যার জন্য এখনও পর্যন্ত প্র্যাকটিস শুরু করতে পারেননি মার্কুইনোস।

আরও পড়ুন:মেসির কাছে বিশ্বকাপ জয়ের আবদার মারাদোনার কন‍্যার

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...