Saturday, April 4, 2026

মশলা বোঝাই ট্রাক থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ, গ্রেফতার চালক

Date:

Share post:

ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল মশলা । কিন্তু তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চড়কগাছ। থরে থরে সাজানো মশলার পেটির মাঝখান থেকে বেরিয়ে এল তিন হাজার নিষিদ্ধ নেশার কাফ সিরাপ।ইতিমধ্যেই সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে ।গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালককেও।

আরও পড়ুন:কলকাতা পুলিশের এসটিএফ-এর জালে নিষিদ্ধ সংগঠনের সদস্য

বৃহস্পতিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গী ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে দুনম্বর জাতীয় সড়কের উপর ডুবুরডি চেকপোষ্টে তল্লাশি চালায়। এরপরই কানপুর থেকে কলকাতা যাওয়ার পথে একটি মশলা বোঝাই গাড়ি থেকে উদ্ধার হয় ৩০ টি পেটি যার ভেতরে তিন হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল। ট্রাকের চালক অনিল কুমারের দাবি, গাড়ির ভেতরে মশলার বাক্সের মধ্যে নিষিদ্ধ কাফ সিরাপ রাখা আছে তা তার জানা ছিল না। ট্রান্সপোর্ট যেখানে হয় সেখানে গাড়ির মালিক ওই সিরাপ লোড করিয়েছিল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...