Friday, April 3, 2026

নিয়োগে বাধা! বামেদের উপর বেজায় ক্ষুব্ধ SLST চাকরিপ্রার্থীরা

Date:

Share post:

একসময়ে আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। কিন্তু একের পর এক মামলায় ক্রমশ পিছিয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া। এই ইস্যুতেই সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ বামেদের উপর বেজায় চটেছেন SLST চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, এরফলেই নিয়োগে বাধা পড়ছে। হুঁশিয়ারি দিয়ে চাকরিপ্রার্থীরা বলেন, সহযোগিতা না পেলে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের (CPIM) সদর দফতর বন্ধ করে দেওয়া হবে।

একের পর এক মামলায় আটকে রয়েছে SLST নিয়োগ। এই নিয়ে বৃহস্পতিবার, আইনজীবী তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikas Ranjan Bhattacharya) উপর ক্ষোভ উগরে দিয়েছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের মতে, বাম আইনজীবীর লড়াইয়েই ২০১৯-এ ১৪০০ নিয়োগ পেয়েছেন। কিন্তু এখন তাঁরা বাধা দিচ্ছেন। এইভাবে তাঁদের নিয়োগে বামপন্থী আইনজীবীরা যদি বাধা দেন তাহলে বাংলায় সিপিএমের অস্বস্তি শেষ করে দেবেন বলে হুঁশিয়ারি দেন চাকরিপ্রার্থীরা।

SLST চাকরিপ্রার্থীদের কথায়, “আজ যখন চাকরি পেতে চলেছি তখন বাধা দিচ্ছেন কেন? মিডিয়াতে বিবৃতি দিচ্ছেন বিকাশ ভট্টাচার্য, সব্যসাচী চট্টোপাধ্যায়-সহ বামপন্থী আইজীবীরা। কী কারণে, মুখ দেখাতে?” চাকরিপ্রার্থীদের নিশানায় বাম যুবনেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়ও। বিক্ষোভের নামে তিনি রাস্তায় নাটক করছেন বলে তীব্র আক্রমণ করেন চাকরিপ্রার্থীরা। ”আজ যখন সুষ্ঠুভাবে চাকরি পেতে চলেছি, তখন নাটক করছেন!”

এর আগে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ও সভামঞ্চ থেকে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, বিকাশবাবুদের বলুন, মামলা করে চাকরি আটকেছেন। এখন আপনিই চাকরি দেবেন। এর আগেও ২০০৯ সালের প্রাথমিক শিক্ষকের চাকরিপ্রার্থীরা তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে দেখা করে, বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ জানান। এবার খোদ চাকরিপ্রার্থীদের ক্ষোভের মুখে বর্ষীয়ান বাম নেতা তথা আইনজীবী।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...