Saturday, April 4, 2026

মেঘালয়ে তৃণমূলের এক লক্ষ সক্রিয় সদস্য: তুরার জনসভায় বললেন অভিষেক

Date:

Share post:

২৪ এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে জোর কদমে সংগঠন সাজাতে শুরু করেছে তৃণমূল(TMC)। ত্রিপুরা অসমের পাশাপাশি মেঘালয়(Meghalaya) রাজ্যেও সংগঠন বৃদ্ধিতে কোনও খামতি রাখা হচ্ছে না। উত্তর পূর্বের এই রাজ্যগুলিতে লাগাতার সফর করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। শুক্রবার মেঘালয়ের তুরায় জনসভায় দাঁড়িয়ে তৃণমূল কর্মী সমর্থকদের জন্য সুখবর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভা থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়ে দিলেন মেঘালয় রাজ্যে তৃণমূলের সক্রিয় কর্মীর সংখ্যা ১ লক্ষ পেরিয়ে গেছে। অল্পদিনের সংগঠনে এই বিপুল সংখ্যক মানুষের সাড়া পাওয়া নিশ্চিতভাবে ঘাসফুল শিবিরের জন্য অত্যন্ত সদর্থক।

শুক্রবার তুরার জনসভায় দাঁড়িয়ে মেঘালয়বাসীকে এক নতুন মেঘালয়ের স্বপ্ন দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মেঘালয় রাজ্যকে শাসন করবে এখানকারই ভূমিপুত্র দিল্লি কিংবা গুয়াহাটি নয়। তিনি বুঝিয়ে দেন, তৃণমূলই একমাত্র দল যে মেঘালয়কে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে পারে। পর্যটনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্যে উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে। কিন্তু কেন্দ্রের বঞ্চনার জেরেই এখানকার মানুষ উপেক্ষিত। পাশাপাশি অল্পদিনেই এ রাজ্যে তৃণমূলের প্রতি মানুষের ভালোবাসায় আপ্লুত অভিষেক বলেন, “আমরা কয়েকশ সদস্যকে নিয়ে মেঘালয়ে সংগঠন তৈরি করেছিলাম। আর এখন সক্রিয় সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ। মেঘালয়কে দেশের মধ্যে ১ নম্বরে নিয়ে যেতে আপনারা সবাই এগিয়ে আসুন। তৃণমূলের আদর্শ অনেক দূরে পৌঁছে গিয়েছে।”

একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বছরের পর বছর দেখেছি, পূর্ব আর উত্তর-পূর্ব ভারতকে গুরুত্ব দেওয়া হয়নি। এবার দেখিয়ে দেওয়ার সময় এসেছে যে পূর্ব আর উত্তর-পূর্ব ভারত কারও থেকে কম যায় না।” পাশাপাশি তিনি বলেন, “অনেকে বলে থাকে তৃণমূল বহিরাগত গত। আমি মনে করিয়ে দিতে চাই, ভূমিপুত্র মুকুল সাংমা যখন তৃণমূলের টিকিটে লড়েন, তখন তিনি তো বহিরাগত নন। তৃণমূলের বিরুদ্ধে যাঁরা মিথ্যা অভিযোগ আনছেন, তাঁদের মুখ বন্ধ রাখা উচিত।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...