Tuesday, March 17, 2026

দিলীপ-শুভেন্দুকে তুলোধনা কুণালের

Date:

Share post:

কার সঙ্গে যোগ, না মিডলম্যান প্রসন্নর সঙ্গে ! যখন তার বাড়িতে তল্লাশি হল তখন দেখা গেল যে অন্য একজনের দলিল তার কাছে।তিনি কী সাফাই দিলেন, ইলেকট্রিক কানেকশনের জন্য বাড়ির দলিলটা রেখেছেন।ভাবা যায়!পরে তদন্তে দেখা গেল সেই দলিলে আবার প্রসন্ন রায়ের সই। নাম না করে এভাবেই দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন,  দিলীপ ঘোষ আবার কোন মুখে তদন্তের কথা বলেন।

বিজেপি যে বাংলায় নাম পরিবর্তনের কথা বলছে, বিজেপি নিজেরা ইন্দিরা গান্ধীর সময়ের নানান প্রকল্পের নাম বদল করেনি ? বদলাইনি রাস্তার নাম? বদলে দিচ্ছে স্টেশনের নাম, বদলে দিচ্ছে  জায়গার নাম। এ প্রসঙ্গে কুণালের কটাক্ষ, বিজেপি রাজপথকে কর্তব্যপথ করেছে।নতুন রাজ্যপাল প্রসঙ্গে কুণাল বলেন, আমরা আশা করব যে বিজেপির রাজনৈতিক কুৎসা যেন রাজভবন থেকে কোনও পৃষ্ঠপোষকতা না পায়।

রাজ্য সরকারের যে ইসুগুলো নিয়ে শুভেন্দু সমালোচনা করছে এই ইসুগুলো নিয়ে দু বছর আগে শুভেন্দু প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেনি কেন ? প্রশ্ন কুণালের।তার সাফ কথা, রাজ্য সরকারের পদক্ষেপগত কোনও বিষয় নিয়ে যদি সমালোচনা হয় তবে সেদিন প্রতিবাদ জানিয়ে ইস্তফা দেয় নি কেন ? যখনই নারদার কেস হলো তখন পিঠ বাঁচাতে জুতো পালিশ করছে। সারদা থেকে কোটি কোটি টাকা নিয়েছে সুদীপ্ত সেন নিজে জানিয়েছেন।

কুণাল বলেন, শুভেন্দু আসলে অভিষেক (Abhishek Banerjee) ফোবিয়ায় ভুগছে। নাম নেওয়ার সাহস পেল না? ক’দিন ধরে বলে বেড়াচ্ছে এই করব সেই করব। আদ্যন্ত ‘তোলাবাজ’, ‘চোর’, ‘ডাকাত’। বিজেপি বিধায়কদের দেখলে করুণা হয়। একজন দলবদলু ‘চোর’ সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছে। ২০২০ সাল পর্যন্ত বলেছে বিজেপি হঠাও, দেশ বাঁচাও। যেখানে আদালত, ইডি, সিবিআই আছে সেখানে কেমন করে চার্জশিট নিয়ে বিধানসভায় বসে বিধায়ক সাংবাদিক বৈঠক করেন? নাম বলুক সাহস থাকলে। আমি ‘চোর’, ‘তোলাবাজ’ বলছি ওকে। চ্যালেঞ্জ করছি আমার নামে মামলা করুক। দম থাকলে এই শব্দগুলো অভিষেকের নামের আগে বসাক। শুভেন্দু ‘চোর’, ‘ব্ল্যাকমেলার’। নারদে ওকে টাকা নিতে দেখা গিয়েছে। কাঁথি পুরসভায় যা তথ্য পাওয়া গিয়েছে তার সঙ্গে সুদীপ্ত সেনের চিঠির মিল রয়েছে। এসব থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছে। ‘মানসিক রোগী’, ‘বিকৃতমনস্ক’, ‘চোর’, ‘চিটিংবাজ’। হাওয়ায় ইঙ্গিত বলে ভাসাচ্ছে।

spot_img

Related articles

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...