Saturday, April 4, 2026

শ্রদ্ধা খু*নে কেন্দ্রীয় মন্ত্রীর বিতর্কিত মন্তব্য, তোপ তসলিমার

Date:

Share post:

এমন নৃশংস হ*ত্যাকাণ্ড হতে পারে ভেবে মানুষ আঁতকে উঠছেন। দিল্লিতে প্রেমিকের হাতে শ্রদ্ধা ওয়াকারের (Shraddha Walker) নৃ*শংস খু*ন নিয়ে তোলপাড় গোটা দেশ। আফতাব আমিন পুনাওয়ালা (Aftab Amin Punawala) নিজের ”লিভ ইন পার্টনার”-কে খু*নের পর দেহ ৩৫ টুকরো করে ফ্রিজে রেখে তা ১৮দিন ধরে লোপাটের চেষ্টা হয়েছে। শুধু তাই নয়, হাড়কাঁপানো এই খু*নের ঘটনার পর আফতাব জেরায় জানিয়েছে, শ্রদ্ধাকে খু*ন করেই ক্ষান্ত হয়নি, বরং লিভ ইন পার্টনারের পরিচয় যাতে কোনওদিন সামনে না আসে সেই জন্য কাটা মুণ্ডটি পুড়িয়েও দেয় সে।

এমন হ*ত্যাকাণ্ড নিয়ে নানা মহলে জোরচর্চা শুরু হয়েছে। তারই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। মন্ত্রীর দাবি, এই ধরণের ”লিভ ইন” সম্পর্কের জেরেই দেশে বাড়ছে খুনখারাপি। শিক্ষিত মেয়েদের কখনই এমন সম্পর্কে জড়িয়ে যাওয়া উচিত নয়৷ আর কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্যের তীব্র নিন্দা করে এবার পাল্টা সুর চড়িয়েছেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)।

পাল্টা তোপ দেগে তসলিমা টুইটে লেখেন, “যখন একটি লিভ ইন সম্পর্কের মধ্যে কোনও পুরুষ কোনও নারীকে মেরে ফেলে তখন মেয়েদের বলা হয় এই সম্পর্কে না যেতে বরং বিয়ে করে নেওয়া ভাল। কারণ, লিভ ইন করলে না কি অপরাধমূলক চিন্তাভাবনা তৈরি হয়। কিন্তু যখন বৈবাহিক সম্পর্কে কোনও পুরুষ তার স্ত্রীকে মেরে ফেলেন তখন তো মেয়েদের বলেন না যে লিভ ইন করুন। কারণ, বিয়েতেই এমন অপরাধ তৈরি হয়। আসলে লিভ ইন কিংবা বিয়ে কোনও কারণ নয়। সব কিছুর মূলে ছেলেদের এই ধরনের মানসিকতা।”

শুধু তসলিমা নন, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করেছেন শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদীও (Priyanka Chaturvedy)। অবিলম্বে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি। মন্ত্রিসভা থেকে যাতে কৌশল কিশোরকে বহিষ্কার করা হয় তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আবেদন করেন। প্রিয়ঙ্কার কথায়, “এই ধরনের ঘটনার প্রেক্ষিতে যেভাবে মহিলাদের দোষারোপ করেছেন মন্ত্রী তা একজন নিষ্ঠুর এবং ঘৃণ্য মানবিকতার পরিচয়।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...