Saturday, June 27, 2026

শনিবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, ব্যহত হতে চলেছে গ্রাহক পরিষেবা

Date:

Share post:

ফের ভোগান্তির মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ। ১৯ নভেম্বর শনিবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike)ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (All India Bank Employees Association)। ফলে টাকা তোলা থেকে শুরু করে চেক ক্লিয়ারেন্স , একাধিক গ্রাহক পরিষেবা (Customer Service) ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে আগামিকাল। গ্রাহকদের স্বার্থরক্ষার দাবি থেকে কর্মচারিদের ইউনিয়নের অধিকারে হস্তক্ষেপের মতো একাধিক দাবি-দাওয়া সামনে রেখেই দেওয়া হয়েছে ধর্মঘটের ডাক বলে জানিয়েছে AIBEA।

ব্যাঙ্কে চাকরিরত কর্মীদের অধিকার রক্ষা থেকে চুক্তি লঙ্ঘন, এই সবের বিরুদ্ধেই এই ধর্মঘট বলে জানা যাচ্ছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ও গ্রামীণ ব্যাঙ্কের বেসরকারিকরণের বিরুদ্ধেও সরব অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। তাঁরা বলছেন গ্রাহকদের স্বার্থরক্ষার দাবি থেকে কর্মচারিদের ইউনিয়নের অধিকারে হস্তক্ষেপের মতো একাধিক দাবি-দাওয়া সামনে রেখেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য ২০২১-২২ অর্থবর্ষে সরকার বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা জোগাড় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী জানিয়েছিলেন যে, নতুন অর্থবর্ষে আরও সরকারি ব্যঙ্কের বেসরকারিকরণ করা হবে। এবার বেসরকারিকরণের অভিযোগের পাশাপাশি আরও বেশ কিছু নতুন দাবি সামনে রেখেই ১৯ নভেম্বর, শনিবার সারা দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। পরের দিন রবিবার, ফলে এটিএম পরিষেবা কতক্ষণ পর্যন্ত স্বাভাবিক থাকবে তা নিয়েও আশঙ্কায় সাধারণ মানুষ।

 

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...